তাদের চরণে এই মিছিল এই সভা
যারা দিয়ে গেল একটি রক্তজবা;
আয়, সবে আয় দিতে প্রতিদান
আজি তাদের স্মরণে তাদের বরণে।
চুপিচুপি লাগিয়ে গেল তৃণের উপর
কতকাল পর এক রক্তজবার শিকড়;
সেই শিকড় শত ব্যথা আর ক্রন্দনে
আজি এমন হয়েছে বাংলা কাননে।
যতদিন রক্তজবার রক্তের ইতিহাস
সুবাসে সুবাসে দিবে শান্তির পূর্বাভাস;
ততদিন আমিও তার কণিকা হয়ে
প্রজন্মরে দেখাবো পথ তাদের দর্শনে।
জানি তাদের দেয়া জবার ক্রমধারা
বিশ্বে মাথা উচু করে হবে আত্মহারা;
জানি মাদুরী বসন্তের ঐ জবার জীবন
হবে অশ্র“সিক্ততামুক্ত আমাদের মরণে।
-০-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




