রাজার নীতি কিবা নীতির রাজা
যারে বলে রাজনীতি,
আত্মীয়করণে কিবা দলীয়করণে
চলে তথা সদা দূর্নীতি।
পেটনীতির কিবা স্বজন প্রীতির
মূলে যে দম্ভশক্তি,
অর্থনীতির কিবা পৌরনীতির
ভাঙ্গে সে ছন্দ গীতি।
আর গণতন্ত্র কিবা সমাজতন্ত্র
নামে যে আছে মন্ত্র,
দেশে আমার চলছে যে অলিখিত-
সে এক আমলাতন্ত্র।
অভিধান-সংবিধান কত কি পরিমান
ওরা প্রণয়ন করে,
নিজের জন্যে ওরা আবার ক্ষণে
তা শোধনও করে।
সামাজিক কি সাংস্কৃতিক,ধর্মীয় কি
পারিবারিক অঙ্গন,
কলুষিত হয়েছে সব লিপ্সুকের দ্বারা
সহ রাজনৈতিক প্রাঙ্গন।
যেথা আজ মতবাদ আর ধান্ধাবাজ
কতক রাজনীতিবিদগণ,
সেথা সামরিক কি বৈদেশিক হস্তক্ষেপে
শিশু রাজনীতির পতন।
সরকার কিবা বিরোধী দলের আছে
পরস্পর স্ব বিরোধী উক্তি,
যত অঘটনে একে ওকে দুষে বলে
জনগণই আলোক শক্তি।
হায়রে! সুকথা মালায় বসি সিংহাসন
ব্যস্ত সবে স্বার্থের প্রতি,
শ্রুতির বৈপরীত্য বাস্তবায়নে দৃঢ় মতি
কি আর, যেই- সেই দেশের গতি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




