somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবারাও মাঝে মাঝে বাচ্চা হয়

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে আব্বা ঢাকা এসেছিলেন তার পেনশনসংক্রান্ত কাজে। আমাকে আগেই বলে রেখেছিলেন, তার জুতো আর ওষুধ কিনতে হবে। ঢাকা আসার পর আমি বললাম, আপনার কাজ শেষ হলে আমাকে ফোন দিয়েন। আমি যাবোনে আপনাকে নিয়ে।

তিনটার পর আব্বাকে নিয়ে গেলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে বাটা স্টোরে। না, বাটার জুতো আব্বার পছন্দ হলো না। পাশের আরেকটি দোকান থেকে একজোড়া জুতো পছন্দ হলো। আব্বা যেমনটি চাচ্ছেন। দাম ১৫০০ টাকা। দাম দেখে আব্বা একটু গাইগুই করলেন, এই বয়সে এতো দাম দিয়ে জুতো কিনলে তোর আম্মা তো বকবে। আমি বললাম, আমি ম্যানেজ করে নেবো। আমি জোর করেই নিয়ে নিলাম জুতোজোড়া।

জুতো কেনার পর বললাম, চলেন কিছু খেয়ে নেন। কাছেই পিঠাঘরে ভালো বিরিয়ানি-খিচুড়ি পাওয়া যায়। না, উনি বায়না ধরলেন ফাস্টফুড খাবেন। আমি বলি, এখন দুপুরবেলা। আপনার ক্ষুধা লাগছে। ফাস্টফুডে তো পেট ভরবে না। তিনি ফাস্টফুডই খাবেন। নিয়ে গেলাম ফাস্টফুডের দোকানে। কী খাবেন? জিজ্ঞেস করলাম আমি। উনি কাঁচঘেরা শেলফ দেখিয়ে বললেন, বার্গার!

উনি দোকানে বসে আয়েশ করে বার্গার খাচ্ছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর খাওয়া দেখছি। আমার বিয়ের বয়স অল্প, এখনও সন্তান হয়নি। নিজের পিতার খাওয়া দেখে অনুভব করলাম- একজন বাবার সামনে তার সন্তানের তৃপ্তি নিয়ে খাওয়ার দৃশ্য কতোটা হৃদয় শীতল করা অনুভূতির। যেনো প্রথম অনুভব করলাম, কেনো মা-বাবা সন্তানের খাওয়ার সময় আগ্রহ নিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে। হয়তো সন্তানের তৃপ্ত মুখটা দেখার জন্যই।

আই লাভ ইউ বাবা!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

×