somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ ও কিছু কথা

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আনন্দময় এই ঝলমলে সকালে সবাইকে বাংলা নতুন বর্ষ ১৪২৫ সালের শুভেচ্ছা জানাচ্ছি!

আবারো এলো ফিরে যেন প্রাণের সেই স্মৃতিময় সময়৷ পুরো বাংলার গ্রামীণ চিত্রগুলো সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসছে চোখের পাতায়৷ পিঠা পুলি পায়েস খাওয়া; বৈশাখী মেলা থেকে চিনির সাজ, বাঁশি, খেলনা পুতুল, রান্না-বাড়ার হাঁড়ি পাতিল, দুইকাঠিওয়ালা ঢোলকগাড়ি কেনা আরো কত কি৷

মামা, কাকার সাথে হাত ধরাধরি করে সারা গ্রাম ঘুরে বেড়ানো, ঝিলের ধারে বিকেল বেলায় গানের প্রতিযোগিতায় মেতে ওঠা, রঙ্গীন রঙ্গীন ঘুড়ি নীলাকাশে উড়িয়ে দিয়ে সূতা কাটার খেলায় আনন্দ করা৷ এই তো ছিল সেই নিপাট আবহমান বাংলার চিরায়ত রূপ৷ মানুষগুলো ছিল মাটির মতো সরল, ভালবাসায় মাখামাখি৷

সব আনন্দ মাটি করারও সংবাদ রয়েছে৷ যে মুহূর্তে আমরা নতুন বছরকে উদযাপন করছি, ঠিক সেই মুহূর্তে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ছুঁড়ে পশ্চিমা ও তার দোসরেরা মরণখেলায় মজেছে৷ কত কত নিরীহ মানুষ, শিশু, নারী, প্রৌঢ় নির্মমভাবে মারা পড়বেন৷ যুগের পর যুগ সেই রাসায়নিক অস্ত্রের ভয়াবহ পরিণতি বয়ে বেড়াতে হবে সিরিয়াবাসীদের৷

রাজনৈতিক অপখেলাও এদেশে যথানিয়মে উপহাস করছে৷ এমন খুশির সময়েও আলোকিত ভদ্রজনদেরকে থাকতে হয় বেহায়ার ঘেরাটোপে৷ জনপ্রিয় শীর্ষ বিশ্বনেতাদেরকেও অনাহূত অপমানের বোঝা বয়ে বেড়াতে হয়৷

সরকার সবসময়ই চায় উৎসব যেন আনন্দের হয়৷ এ উৎসব কোন হায়েনার রক্তচক্ষুর পরিকল্পনায় ভেস্তে দিতে দেয়া যায় না৷ তাই বিকেল ৫ টার মধ্যে উন্মুক্ত স্থানের সকল আয়োজন সমাপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে৷ সবকিছুতেই নিয়ন্ত্রণ থাকা চাই৷ আনন্দেও তাই৷ সরকারকে সাধুবাদ জানাই এমন উদ্যোগে৷ সবাই দারুণভাবে ভদ্রোচিত আচরণে এই আনন্দ উৎযাপন করুক এই প্রত্যাশাই থাকবে৷

আজ দিন শেষে পবিত্র রাত শব-ই মেরাজ৷ এই রাতের পবিত্রতা রক্ষার্থে ধর্মপ্রাণ মানুষগণ মহান আল্লাহ'র এবাদতে মশগুল হবেন -এই প্রত্যাশাও থাকলো৷ শুভ হোক বাংলা নববর্ষ৷
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×