somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবারিত রহমতের মাস রমজান

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক পরম প্রিয় অতিথি আমাদের ঘরে আসার জন্য অপেক্ষায় রয়েছে। সে অতিথিকে নিয়ে অনেক কবিতা হতে পারে, হতে পারে বিশদ বর্ণনা। এবাদতের উৎসবের মাস পবিত্র রমজান। মহান আল্লাহ্ রব্বুল আ’লামীনকে অনেক অনেক ধন্যবাদ আর শুকরিয়া জ্ঞাপন করছি। পুরো রমজানে যেন তাঁর এবাদতে মশগুল থাকতে পারি। সংযম করতে পারি নিজেদেরকে সকল পাপাচার, অনাচার, অনৈতিকতা ও অপরাধ থেকে। এই সংযমই যেন উদার করে তোলে আমাদের। মানবিক হতে, নৈতিকতার ঝান্ডা হতে সহায়তা করে আমাদের।

আজ ২৯ শাবান। সন্ধ্যায় রমজানের চাঁদ আকাশে উদিত হলেই আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান। সবসময় প্রার্থনা করুন মহান পরওয়ারদেগারের কাছে যেন পরম আকাঙ্ক্ষার এই মাসকে কাছে পেয়ে তাঁর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। রহমত, মাগফেরাত আর দোজখের আজাব থেকে নাজাত এই তিনটি ভাগে বিভক্ত করা হয় রমজানকে। আমাদের প্রাপ্তি, উপার্জন, লক্ষ্য অর্জন, সবকিছুতেই প্রয়োজন রহমতের ছোঁয়া। না হলে দু’হাত ভরে সবকিছু পেয়েও কষ্টানুভব থেকে মুক্ত থাকা মুশকিল।

রহমত আর বরকত এই দু’টিই মহান আল্লাহ্’র কাছ থেকে আমাদের পেতে হবে। ধরা যাক, আপনার মাসিক উপার্জন দশ হাজার টাকা। এই টাকার মধ্যেই সংসারের সকল খরচ বহন করতে হয়। রহমত থাকলে এই টাকার মধ্যেই আপনি মাস পার করে দিতে পারবেন সুখে শান্তিতেই। রহমতের কারণে যে সহযোগিতাগুলো আল্লাহ্’র কাছ থেকে পাওয়া যায় তা হলো- যেকোন কিছু কিনে বা সেবা গ্রহণ করে তৃপ্তি পাওয়া, মনে প্রশান্তি অনুভব করা। বাসায় ফেরার পথে বাজার থেকে এককেজি পটল কিনলেন। রহমত থাকার কারণে তা ফ্রেশ, তাজা ও ওষুধ প্রয়োগহীন অবস্থায় বা কোনভাবে সরাসরি ক্ষেত থেকে বা এমন একজনের কাছ থেকে খুচরো কিনেছেন যেখানে কোন রকম ভেজাল থাকার সম্ভাবনা নেই।

ফলে আপনি মনে মনে প্রশান্তি পেলেন। এভাবে সবকিছুর ক্ষেত্রেই ভাবুন। এটা হলো আল্লাহ্’র রহমত। এই সাথে মিশে আছে বরকতের বিষয়টি। একটু আলাদা করে এইভাবে বর্ণনা করা যায়- ঐ পটলগুলো দিয়ে যখন তরকারি রান্না করা হলো, তা খেতে সুস্বাদু হলো এবং অল্পতেই অনেকজনের বা কয়েকদিনর খাবারের ব্যবস্থা হলো। আপনার সংরক্ষণের সচেতনতার জন্য তা নষ্ট হলো না। বরকতের কারণে চোখের দেখাতে এর পরিমাণ বৃদ্ধি না পেলেও কার্যক্ষেত্রে প্রাপ্তির পরিধি বেড়ে যায়। মনে রাখতে হবে আমাদের মেধা, চিন্তা, পরিকল্পনা, সচেতনতা সবকিছুরই নিয়ন্তা ঐ মহান আল্লাহ্ সুবহানাহু তা’লা।

তাই তো এমনও দেখা যায়- লক্ষ লক্ষ টাকা উপার্জন করেও রহমত না থাকার কারণে কেউ কেউ সারাক্ষণ অস্থিরতায় থাকেন, যন্ত্রণায় থাকেন, ঝামেলায় দিনাতিপাত করেন এবং বরকতের অনুপস্থিতির কারণে এতো অর্থ থাকা সত্ত্বেও খরচ বাদে কিছু পরিমাণ অর্থও নিজের হাতে বা ব্যাংকে জমা রাখতে পারেন না। ছোট্ট একটি উদাহরণ টেনে আপনাদের মনের কোণে নাড়া দেবার জন্য রহমত ও বরকতের বিষয়টি তুলে ধরলাম। যারা এই রহমত ও বরকতের বিষয়টিকে কোন গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান এবং সকল কিছুর জন্য শুধু নিজের পরিশ্রম আর সাধনাকেই উপজীব্য ভাবেন, তাদেরকে ভাবনার গভীরে প্রবেশের জন্য এই লেখা। মহান আল্লাহ্ সকলকে নেক উপলব্ধির শক্তি দান করুন। আমিন।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×