somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!:#P অপ্সরা/শায়মাআপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম = ব্লগের ত্রিরত্নের জন্মদিনের শুভেচ্ছা !:#P

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


**প্রায় ১৪ বছর আগে প্রিয় এই ব্লগের সন্ধান পেয়েছিলাম। গ্রাম থেকে উঠে আসা এক কিশোর শহরে এসে ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা। সেই সময়ের জিপি আর ঢাকা ফোনের ১২৮ কেপিবিএস এর লাইনে ব্রাউজ করে বেড়াতাম এই অতি লোভনীয় চমৎকার দুনিয়ায়। বিশ্বের নানা প্রান্তের নানা ভাষাভাষীর বিভিন্ন সাইট দেখতাম, ইয়াহুতে বিভিন্ন রুমে চ্যাটিং করতাম এবং নাম না জানা বিভিন্ন সাইটে ঘুরে বেড়াতাম। মনে করতে পারছি না ঠিক কিভাবে এই ব্লগের সন্ধান পেলাম। লেখাগুলো ভাল লাগল , দেখলাম ফ্রি রেজিঃ সুযোগ আসে, তাই রেজিষ্টার্ড ব্লগার হয়ে গেলাম :)
চমৎকার সব লেখা আসত দিনে রাতে, সেগুলো গোগ্রাসে গিলতাম। সময় কখন কেটে যেত টেরই পেতাম না। একসময় দেখি এই সামু ব্লগ আমার একটা পরিবার হয়ে গেছে। বিভিন্ন ব্লগারদের সাথে নানা রকম পোষ্ট-কমেন্টের মাধ্যমে মতে আদান-প্রদান হত। অনেক অনেক শিক্ষনীয়, রম্য, টেকিসহ নানা রকম পোষ্টে মুখর থাকত সেই সময়গুলি।
যাই হোক আজ ১৪ বছর পরে এসে বরাবরের মত বিশেষ এই দিনে ব্লগের প্রিয় ত্রিরত্নের জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রিয় সামুতে লগিন করলাম। আর উপরের কথাগুলো মনে হল।

অপ্সরাপু/শায়মা
আমার এ্যাঞ্জেলিকা আপু :) ত্রিরত্নের মধ্যে আপু-ই একমাত্র ব্লগার যিনি এখনও নিয়মিতভাবে কষ্ট করে মানসম্পন্ন পোষ্টগুলো উপহার দিয়ে যাচ্ছেন। নিজের কাছে খুবই খারাপ লাগে না যে, আপুর ঐ সুন্দর পোষ্টগুলোতে ঠিকমত কমেন্টও করি না :( শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর একসময় শায়মা নামেও ব্লগিং করে চলছেন। আপুর বিভিন্ন বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। একসাথে জব, বাসা-বাড়ি ও ব্লগিং কিভাবে সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই এক বিস্ময়! সর্বদা পরিপাটি আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের রঙিন শুভেচ্ছা।


নাফিস ইফতেখার
যে সময়ে ইন্টারনেটে বাংলায় টেকি হেল্প পাওয়া ছিল অপ্রতুল। সেই সময়ে টেকি বস ব্লগার আমাদের সবার টেকি হেল্পের জন্য এগিয়ে আসেন প্রিয় নাফিস ইফতেখার ভ্রাতা। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনবেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। বর্তমানে চ্যানেল আই-এর ব্যস্ত কর্মব্যস্ততা ও সংসার জীবন নিয়ে ভালই আছেন। সামু ব্লগ হারিয়ে গেছে অনেক আগেই :( তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া বিভিন্ন টেকি টিপস ও নানাবিধ পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আজ বসের জন্মদিনে অনেক শুভকামনা জানাই।


একরামুল হক শামীম
ভাইয়ার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন এখনও। এক সময়ের নিয়মিত ব্লগার ছিলেন আমাদের শামীম ভাইয়া। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। এখন সরকারী বড়কর্তা হিসাবে কর্মব্যস্ত দিন পার করছেন। হয়ত মাঝে মাঝে ব্লগে একটু ঢু মারেন :) সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। আমরা শামীম ভাইয়ার সর্বদা সমৃদ্ধি কামনা করছি। শুভ জন্মদিন।

এছাড়াও আমাদের আরও কিছু প্রিয় ব্লগারদেরও আজ জন্মদিন, তার মধ্যে মোঃমোজাম হক ভাইয়া এবং কাজী ফাতেমা ছবি আপুকে বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

সবাই এখন অনেক ব্যস্ত, অনলাইনের সময়টা দখল করে নিয়েছে ফেসবুক, ইউটিউব নামক প্লাটফর্মগুলো। সামুতে আগের কেউ-ই তেমন সময় নিয়ে আসতে চায় না। ১২৮ কেপিবিএস এর নেট লাইনের বদলে এখন ১০০ এমবিপিএস স্পীডের লাইন চলে। কত সহজ সবকিছু। কিন্তু তারপরও সেই আগেরমত আমেজটা নেই। আগেরমত টান-টা নেই। হয়ত এটাই সময়ের বির্ততন। মেনে নিতে হবে।

সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৮
৩০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×