somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের ত্রিরত্ন (অপ্সরাআপু ,নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়া)- এর শুভ জন্মদিন ! !:#P !:#P

১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছর ঘুরে আজ আবারও ১৭ই আগষ্ট! সারাবছর কোন খোজ না থাকলেও আজকের দিনে প্রিয় সামুতে লগ-ইন করা আমার চাই-ই চাই! কারণ আজ এই ব্লগের ত্রিরত্নের শুভ জন্মদিন। অনেকেই হয়ত জানেন এই ত্রিরত্ন কারা। তবুও নতুনদের জন্য আবারও উল্লেখ করি।
একসময়ে এই ব্লগে যাদের বিচরণ হলে ব্লগে রত্নসম পোষ্ট উপহার পেতেন ব্লগবাসী। সেই তিন জন ব্লগার অপ্সরাআপু ,নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়া। এর মধ্যে শুধু আমাদের অপ্সরা আপু তাঁর ব্লগিং ঐতিহ্য এখনও ঠিকভাবে ধরে রেখেছেন। এছাড়া বাকীরা নিজ নিজ জীবিকার তাদিগে ব্যস্ত হয়ে অনেক বছর ব্লগিং করা ছেড়ে দিয়েছেন।

আমি এই দিনটাতে ফেলে আসা ব্লগিং স্বর্ণযুগের স্মৃতি রোমন্থন করি, যা হয়ত অনেকের কাছে ভাল নাও লাগতে পারে। কিন্তু কি করা, এই দিনে এই পোষ্টটি না দিতে পারলে কি যে অপূর্ণ থেকে যায় :)

১) অপ্সরাপু,
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া

ত্রিরত্নের সম্পর্কে কিছু কথাঃ

১) অপ্সরাপু
ত্রিরত্নের মধ্যে একমাত্র পরী আপু-ই এখন পর্যন্ত এই ব্লগটাতে আলো ছড়িয়ে যাচ্ছেন। একটা বিষয় লক্ষ্য করেছি, আগে পরী আপুর শুধু গলাকাঁটা ছবি পাওয়া যেত, যা নিয়ে ব্লগাররা ব্যাপক মজা নিত। এখন আপুকে পূর্ণাঙ্গ স্বরূপে এই ধরাধামে দেখতে পাই :) প্রিয় আপু একটা দুটো বই আমার বুকসেল্ফ-এ সামনের দিকে আছে। কোন বই নিতে গেলে একবার চোখে পড়ে, তখন ব্লগিং এর কথা মনে পড়ে। প্রিয় অপ্সরা আপুর জন্মদিনের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।

২) নাফিস ইফতেখার
আমার প্রিয় ব্লগার। শুধু আমার কেন, ঐ সময়ের সবারই প্রিয় টেকি ব্লগার ছিলেন আমাদের এই নাফিস ইফতেখার ভাই। জীবিকার তাগিদে চ্যানেল আইতে ঘাটি গেড়েছেন অনেক আগেই। এখনও অনুরোধ করি আবার ব্লগিং জগতে ফিরে আসুন। আমরা অনেকই ভালবাসা সহিত অনেকের মত নাফিস ভাইকে মনে রেখেছি। বসের জন্য এখন প্রার্থনা যেন তার কর্মময় ও দাম্পত্য জীবন ভাল কাটুক। আর সব সময়ের মত আশা করে যাবো.... হয়ত আবার একসময় তার এই ব্লগে ফিরে আসবেন। শুভ জন্মদিন প্রিয় নাফিস বস।

৩) একরামুল হক শামীম
আগে ভাইয়াকে ফেসবুকে অন্তত মাঝে মাঝে পাওয়া যেত এখন সেখানেও প্রায় নেই বললেই চলে! প্রিয় শামীম ভাইয়া আমার মনে আছে আপনার সাথে ব্লগিং করার দিন-রাতগুলি। আইন আদালত নিয়েই এখন ভাইয়ার নতুন জীবন, সেই সাথে ভাবী এবং ফুটফুটে বাচ্চা নিয়ে চমৎকার সংসারে ব্যস্ত এখন! ভাইয়ার জন্য সব সময় শুভকামনা এবং একই প্রত্যাশা আবার হয়ত একদিন এই ব্লগে দেখতে পাব।..... শুভ জন্মদিন প্রিয় শামীম ভাইয়া।

(আজ দুপুরে অফিসে কাজের ফাঁকে কিছুটা লিখে এবং এখন রাতে বাকীটা লিখে শেষ করলাম :(
কি জীবন!! অথচ একসময় এই ব্লগেই রাত-দিন পড়ে থাকতাম :)
একসময় “ঢাকা ফোনের” ১২৮ কেবিপিএস নেট স্পীড দিয়ে কি সুন্দর ব্লগিং করতাম, আর আজ ১০০ এমবিপিএস নেট স্পীডেও সময় বের করতে পারি না)
:(

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×