একবার নয়, হাজার বার দেখেও যেন তৃপ্ত হইনা। সমগ্র পৃথিবী যেখানে এগিয়ে যাওয়ার আহবান জানাচ্ছে তখন হাজার বছর পেছনে ফিরে যেতে ইচ্ছে জাগে। এটা আর অন্য কোথাও নয়, তা হচ্ছে হাজার বছরের ইতিহাসের লীলাভূমি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লীতে ধন্য, লক্ষ নবী ও রাসূলের পদভারে মুখরিত নিরাপত্তার দেশ মিশর। যার কথা কোরআনুল কারীমে চার বার উল্লেখ রয়েছে। এমন একটি দেশে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে এসব স্মৃতিবিজড়িত স্থানগুলো দর্শনে পুলকিত হচ্ছি। এরই ধারাবাহিকতায় এক শিক্ষা সফরে গিয়েছিলাম পবিত্র ভূমি "তূর পাহাড়ে"। যা আমাদের আবাসস্থল কায়রো থেকে প্রায় সাতশ' কিলোমিটার দূরে। এই শিক্ষা সফর পরিচালিত হয়েছিল "বাংলাদেশ ষ্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর এর সার্বিক তত্বাবধানে। আমাদেরকে সেখানে নেয়া হয়েছিল একটি বিলাসবহুল বাসে। বাস মাগরীবের পর পরই ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্বিত হয় এবং এশার আগে কায়রো থেকে সিনা'র উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সফরে আমাদের সাথে ছিলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার পরিবারবর্গ। এ শিক্ষা সফর পরিচালনায় ছিলেন ষ্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি মহিউদ্দীন ও সেক্রেটারী জেনারেল বজলুর রহমান।যাত্রা শুরুর আগ থেকেই আমরা সবাই আনন্দে মেতে উঠলাম। অত:পর সফরের দু'আ ও আল্লাহর সহায়তা কামনা করে আমরা যাত্রা শুরু করলাম। রাত্রি কালীন সফর বলে বেশী কিছু দেখা যাচ্ছিল না। তা সত্ত্বেও ভাল লাগছিল। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি আর বাইরে গাঢ় অন্ধকারের মাঝে স্থির পাহাড়গুলো দেখে আশ্চার্যান্বিত হয়েছি। অপেক্ষা করছি, কখন দেখতে পাব সেই স্বপ্নের তূর পাহাড়, যেখানে বনী ঈসরাঈলের হেদায়েতের জন্য তাওরাত অবতীর্ণ হয়। অনেক দীর্ঘ পথ চলার পর আমরা এসে উপনীত হলাম সেন্ট ক্যাথারীন জেলাস্থ তূর পাহাড়ের পাদদেশে।
স্বপ্নের তূর পাহাড় (সেন্ট ক্যাথারীন, মিশর) স্টাডি ট্যুর ২০০৯-২০১০

সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।