somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের পরিচয় নিয়েই কনফিউসড আছি ভাই!!!

২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই খুব বিব্রত হয়ে পড়ি।
বছরখানিক আগে। যখন গণহারে জামাত-শিবির নিধন চলছিল। আর পাল্টা পালটি আন্দলন চলছিল। তখন প্রায়ই এই কথাটা শুনতে হয়েছে। "তুই জামাত-শিবিরে যোগ দিছিস নাকি।" "দাড়ি কেটে ফেল, দেশের অবস্তা ভালো না।"
কারা বলেছে এগুলা? আমার ফ্যামিলি। আমার কাছের বন্ধুরা, আত্মীয়।

এখন আবার নতুন ফ্যাসন শুরু হইছে। আইএস। ভাইরে আমি তো আমিই আছি। এখন আবারো শুনা লাগছে, "দেশের অবস্তা ভালো না, দাড়ি কেটে ফেল।"
আমি দাড়ির সাথে দেশের অবস্তার কি সম্পর্ক তা আজও বুঝে উঠতে পারি নাই, তাই দাড়িও কাটা হয় নাই।

বিচ্ছিন্ন আরো কিছু ঘটনা...
এক বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো কাল। আমাকে দেখেই বলে উঠলো- "কি রে আইএস এ জয়েন্ট করসস শুনলাম। (ফাইজলামি করেই বলছে অবশ্য)"
আমি কি আর বলি। আমার কমন উত্তরটাই দিয়ে দিলাম। -"হুম। আমার কানেও আসছে কথাটা।"

আরেকদিনের ঘটনা। সামুতে কি যেন পড়ছিলাম। আন্টি কখন রুমে ঢুকেছে বুঝি নাই। কিছুক্ষন পর বলে, কি করিস?
আমি বললাম ব্লগ পড়ি। উনি তো অবাক। আমাকে আবার জিজ্ঞেস করে, "তুই কি ব্লগার?"
আমি বললাম, ব্লগ তো আমাকে ব্লগারই সম্বোধন করে।
এবার উনি সিরিয়াস, " বাবা এগুলা করিস না। দেখ দেশের অবস্তা ভালো না। তুই আমাদের একটা মাত্র ছেলে যাকে নিয়ে আমাদের আশা ভরসা। ব্লা ব্লা ব্লা..."
আমি বুঝলামই না কি খারাপ কাজটা করে ফেললাম।

এগুলা থেকে কিছু ব্যাপার আমার কাছে পরিস্কার।
১. কিছু কিছু বাংলা শব্দের অর্থই পরিবর্তিত হয়ে গেছে।
ব্লগার= নাস্তিক/ জঙ্গী
জামাত= সন্ত্রাসী
শিবির= ভয়াবহ সন্ত্রাসী
আইএস= স্মার্ট জঙ্গী
জঙ্গী= দাড়ি টুপি পরা যুবক ছেলে।
২। আজকের এই দেশে আপনি নিরাপদ নন যদি না আপনি ধর্মের ব্যাপারে উদাসীন হোন। আপনি শেভ করেন, বান্ধবীদের নিয়ে আড্ডা দেন, মাঝে মাঝে বন্ধুদের সাথে হালকা ড্রিঙ্কস করেন। তার মানে আপনি নিরাপদ।
৩। এটা খুব গুরুত্বপুর্ণ ভাবনা। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ্‌ সবার সাথেই আছে। তাহলে কেউ কেউ এতো লাঞ্ছিত কিভাবে হয়? উত্তরটা আমি পেয়ে গেছি। আসলে, আল্লাহ্‌ আছেন, এটা খুবই সত্য কথা। শুধু ভুল এই যায়গায়, আমরা আসলে তার সাথে নেই, অথবা তাকে সাথে রাখি না। আল্লাহর আইন নির্দিষ্ট, উনি তো সময়ের সাথে তার আইন বদলাবেন না। আমাদের মন বড় অস্থির। আমরা বদলে যাই। সকালে একরকম ভাবি, বিকালে একরকম। আমরা আমাদের সুবিধা মতো এক আল্লাহ্‌ হয়তো বানিয়ে নিয়েছি। যাকে আমরা কোনভাবে মানিয়ে নেই। মনে করি , আরে এইসব ছোটখাট ব্যাপার আল্লাহ মাইন্ড করবেন না।
৪। আমার ফ্যামিলি থেকে আমার একটু বেশিই বাঁধা পাই। কারন হচ্ছে, আমার ফ্যামিলি আধুনিক ফ্যামিলি। আমার বাবা এখনো ক্লিন শেভ করেন। আমি দাড়ি রেখে পড়ছি বিপদে। এটা বুঝতে চায় না কেও, আমার এখন নিজের একটা ভাবনা আছে। বুঝার ক্ষমতা আছে। আমি আমার জীবন আমার ধারনায় করতে চাইবো। আমাদের বাবা মা গুলো একটু বেশিই ভালোবাসে আমাদের, সবসময় এটা ভালো, আমি মানতে পারি না। (একমাত্র ছেলে হইলে তো কথাই নাই)
৫। সবশেষে যদি বুঝাতে সক্ষমও হই, আমি কোন জঙ্গী সংস্থার সাথে নাই। তবুও মায়ের আবদার, বাবা দাড়ি কেটে ফেল। বিয়ার পর রাখিস। তোর পাপ আমি নিব। আল্লাহ্‌কে বলবি, মায়ের আদেশ পালন করছিস।
কি পরিমান ভালোবাসা যে এই মা জাতি বাসতে পারে সন্তান কে এটা বুঝাতে আর কি উদাহরন লাগবে?
৬। মুসলমান হওয়া এতো সহজ না। অবস্তা খারাপ আছে, ভালোও হবে। এই ভয়ে ইমান নষ্ট করে ফেললে ইমান কিন্তু ফিরে আসবে না। আর, যে আল্লাহ্‌কে ভয় করে, সে আসলে দুনিয়ার কোন শক্তিকেই ভয় পায় না। (এইটা আমার মা কে কখনই বুঝাতে পারি না)
৭। এতো ঝামেলার কথা বললাম। এমন ভেবে নেওয়ার কোন কারন নাই আমি অসুখি। আল্লাহ্‌ যাকে সম্মান দেন, তার সম্মান কে নষ্ট করবে? অনেক ভালো আছি। মনের মাঝে যে শান্তি আমি অনুভব করি, আমার মনে হয়না সবাই পায়। সেই শান্তির দেখা সত্যিই দুর্লভ, যদি না আপনি আল্লাহ্‌কে মনের মাঝে রাখতে পারেন।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×