somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন একটু কষ্টগুলোকেও ভালোবাসি।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই জানেন এমন একটা জোকস বলি...
একদিন এক বিমান রকেটকে বলছিল, "বন্ধু তুমিও আকাশে উড়ো, আমিও আকাশে উড়ি। কিন্তু তুমি এতো দ্রুত কিভাবে উড়ো।"
রকেটের উত্তর, " পাছায় আগুন লাগলে বুঝতা ক্যামনে এতো দ্রুত উড়ি।"
এবার কি বলতে চাই বলি। "জীবনে কিছু না পাওয়ার চাইতে কস্ট পাওয়া ভালো।" এটা বলেছেন, সুশান্ত পল। অনেকেই হয়তো চিনেন তাকে।
এটা একটা সত্যি কথা যে আমরা একটা নির্ঝঞ্ঝাট জীবন চাই, যেখানে কোন দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু বাস্তবতায় আসলেই কেও সুখী নয়। জীবনে বড় হওয়ার জন্য একটা কষ্টের দরকার আছে, খুব বড় একটা কষ্ট। যে কষ্টে আপনার মনে হবে, এ জীবন রেখে লাভ কি আর। সে কষ্ট, যে কষ্টে আপনি জীবনের সব মায়া ভুলে যাবেন। সেই কষ্ট, যেটায় মনে হবে, এমন হওয়ার আগে আমার মরন হলো না কেন?
কারনটা বলি। আমাদের আসলে যে কারন গুলা পেছনে টেনে ধরে থাকে, তারমধ্যে সবচেয়ে বড় কারন হল আমরা নিজেই। কিছু করতে গেলে ইগো বাধা দেয়, ভাবি লোকে কি বলবে। ভাবি, এটা আমি পারবো না, এটা আমার কাজ না।
কিন্তু এমন একটা অবস্তা পার করার পর, সত্যিই ইগো বিলুপ্ত হয়ে যাবে, 'পারবো না' বদলে 'করতেই হবে' হয়ে যাবে।
বেঁচে থাকার মজা তো তখন পাবেন, যখন আপনি মৃত্যুকে জয় করে ফেলবেন।
আপনি যদি নিজেকে বদলান, সত্যিই দুনিয়া বদলে যাবে। আমরা ভাবি, ও কেন বদলায় না? ও কবে বদলাবে? কেও আমাকে বুঝে না...
সত্যি একটা কথা বলি। অনেকেই হয়তো আপনার কষ্টের কথা শুনে সমবেদনা জানায় ঠিক। কিন্তু বাস্তবতা হচ্ছে "nobody cares". আপনার ইমোশনের কোন মূল্যই কারো কাছে নাই। যারা সমবেদনা জানায়, তারা শুধু আপনাকে একটু খুশী করতেই এমন অভিনয় করে।
কিন্তু আপনার ইমোশনের দাম আপনার কাছে আছে। আপনাকেই এর দাম দেওয়া লাগবে। আর কেও দিবে না, কারো কাছে আশা করা বৃথা।
উদাহরন দিতে ভুরি ভুরি লোক সামনে আছে। হিটলার, এই লোকটার জীবনি কারো জানা আছে? বিল গেটস, স্টীভ জবস, মার্ক জুকারবার্ক। যারা আমাদের আইডল। তারা কিভাবে বড় হয়েছে তা কি একবারো জানার চেষ্টা করেছি? আমাদের দেশের দুইজনের নাম বলি, solaiman shukhon, Susanta paul. নাম গুলা ইংরেজিতে দিলাম, যাতে ফেবু আর ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যান। আমাদের নবীর কথা না হয় বাদই দেন, উনার কথা বললে আবার ধর্মের গীত গাইছি মনে হবে।
ছোট করে আমি নিজের কিছু কথাও শেয়ার করতে পারি। তবে এখন নয়। এখনো সেই সফলতায় পৌছাতে পারি নাই, যেখানে নিজের সফলতার গল্প গর্ব ভরে বলা যায়। তবে আমি জানি, আমি পারবো। তাহলে আমার গল্পটা সেদিনের জন্যই তোলা থাক।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

×