আমার এক গার্লফ্রেন্ড।
প্রমান চেয়েছিল কতো ভালোবাসি।
রাত তিনটায় এক বন্ধুকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম ওর বাসার সামনে।
সারারাত জানালায় দারিয়ে কথা বলে ফিরে এসেছিলাম ফজরের আজানের সময়।
বন্ধুটা এখনো আছে। প্রেমিকাটা অন্য কারো বাচ্চার মা এখন।
এর পর বহুকাল পরের কথা।
আবার অন্য একজন ভালোবাসার প্রমান চেয়েছিলো।
বন্ধুদের মিথ্যা বলেছিলাম। তার কথা রেখেছি।
সে ও আজ নেই। বন্ধুগুলো রয়ে গেছে এখনো।
রাত আমি অনেক জাগি। ওদের জন্যও জেগেছি, পরীক্ষার জন্যও জেগেছি, রাত জেগেছি অন্য কোন কাজেও।
শুধু দাম পাইনি সেই রাতগুলোর, যেগুলো সেই নাড়ী দের জন্য ব্যায় করেছিলাম।
পরীক্ষার রেজাল্টগুলো এখনো রয়ে গেছে আমার পরিশ্রমের সাক্ষি হয়ে। তাদের জন্য জাগা রাতের কোন সাক্ষি নেই।
যেই ভালোবাসা দেখানোর জন্য এত্তো আয়োজন, যাদের জন্য আয়োজন। তাদের মুখেই শুনতে হয়েছে, আমি ভালোবাসি নাই, কখনোই ভালবাসি নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
