somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা তুমি মহান

০৫ ই মে, ২০১৮ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম যখন চাকুরী জীবনে ঢুকি, বসের বকা খেয়েছি খুব!
"আপনি ঝাড়ি দিতে পারেন না!"
"সারাক্ষন দাত কেলায়ে থাকেন কেন?"
"লেবারের সাথে ধমক দিয়ে কথা বলবেন, নাম ধরে ডাকবেন!"
"আপনি ডিপার্টমেন্ট এর প্র‍্যাকটিস খারাপ করে দিচ্ছেন, আপনার জন্য পরবর্তীতে সবারই কাজ করতে সমস্যা হবে।"
আরো কতো কি....
আমি বদলাতে পারি নাই। শুধু উপর থেকেই চাপ এসেছিলো এমন কিন্তু নয়, নিচে থেকেও ঠেলে খেয়েছি। একসময় দেখলাম সত্যই কেও আর আমার কথায় কাজ করে না। বুঝলাম সময় এসেছে চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার, চাকুরী আমার জন্য নয়। তবুও আরো কিছুদিন দেখতে চাইলাম, কারন আমার চাকুরী টা দরকার ছিলো ভীষন।
তারপর হঠাত করেই সবকিছু পালটে গেলো।
কিছু লোক আমার কথায় কাজ করতে শুরু করলো, তারপর আরো, তারপর আরো.... এবার টপ ম্যানেজমেন্টের লোক গুলাও দেখলাম আমাকে চিনে। দেখলেই ডাকে, খোজ খবর নেয়।
চাকুরী ছারার কথা মাথায় আসার পর থেকেই কিছু করার কথা ভাবছিলাম। হাতের কাছে কিছু বন্ধু ছাড়া দেখলাম আমার কাছে সম্বল তেমন কিছুই নেই। ভাবলাম। এবং একটা সুন্দর প্ল্যান করলাম ব্যাবসার। সবাইকে বললাম। ভালোই সাড়া পেলাম। কিন্তু কাজের বেলায় দেখলাম কেও নাই। সবাই শুধু সমস্যাগুলোই খুজে পেতো, আর আমি অফিস থেকে ফিরে ঘুমানোর আগ পর্যন্ত সেগুলো সলভ করতাম। কাওকে বলি নি যে ঠিক কতোটা প্রেসার আমি নিয়েছি। ওজন কমে গেছে ৬ কেজি এক সপ্তাহে। তবুও হাল ছাড়ি নি। এক সময় সবাই দেখলাম ব্যাপারটা সিরিয়াসলি নিলো, কয়েকজন ইনভেস্টরও পেয়ে গেলাম হুট হাট করে। শুরু হলো নতুন অভিজ্ঞতা।
আমি চার্লি চ্যাপ্লিনের ফ্যান নই, তবে ওর একটা কথা আমার মনে নাড়া দিয়েছিলো খুব-
"You need Power, only when you want to do something harmful otherwise Love is enough to get everything done."
তবে সস্তা প্রেমের ফঁাদে আমি পড়িনি এমন নয়। কাওকে ভালোবেসেছিলাম। জোর করে আকরেও রাখতে চেয়েছিলাম হয়তো। সময়,টাকা, ইমোশন সবই খরচ করেছিলাম। ৫ বছর পর শুধু একটা মাস একটু সময় দিতে পারি নি। তারপর যেদিন তাকে কিছু সুসংবাদ দেওয়ার জন্য রাতে কল দিলাম, ওয়েটিং। আমিও বুদ্ধু, কল দিয়েই চললাম। সে কনফারেন্স করিয়ে দিলো, "ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে" বলে। আমি চুপ করেই রইলাম।
ঘড়ি দেখলাম, রাত তিনটা বাজে। ৬টায় উঠতে হবে।
"Life is not fair, get used to it."
আমার সময় নেই কান্না করার, সময় নেই কষ্ট পাওয়ার। অনেক কাজ এখনো বাকি পড়ে আছে।
ব্যাস্ততার এই তো মজা। এখানে শুধু ব্যাস্তই থাকা যায়। ভাল বা খারাপ থাকার সময় কোথায়???
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

×