somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বাশে তেল মাখানো, চৌবাচ্চায় ছিদ্র, দুধে পানি মেশানো"

২৮ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা চৌবাচ্চা দিয়ে একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে পড়ে যায়- এই পাটীগণিত বাংলা মিডিয়াম এ পড়া ছেলে মেয়েরা সবাই করেছে। অংক গুলো কেন ভাল অংক, এগুলো কিন্তু পরবর্তীতে অনেক কিছুর বুনিয়াদ গড়ে দেয়। ধরুন, একজন ইঞ্জিনিয়ার দেখল একটা প্ল্যান্টে ফুয়েল লস হচ্ছে- তাহলে ঐভাবে কতক্ষন প্রোডাকশন চালানো যাবে, এ হিসাবটা কিন্তু তার ঐ অংক এর কনসেপ্ট কাজে লাগাতে হবে, সুতরাং এসব অংকের দরকার আছে।

একইভাবে বানরের অংকও তাই। বানরের অংক যদিও বানর নিয়ে, কিন্তু বড় হয়ে কেউ যখন কোন প্রাকটিক্যাল সমস্যায় পড়বে, তখন এই কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। এই অংকগুলো কিন্তু তাই হাস্যকর না মোটেও।

দুধে পানি মেশানোর অংকেরও দরকার আছে- আমাদের দেশে যেরকম ভেজাল-তাতে ধরা যাক ভেজাল ধরা একটা ডিপার্টমেন্ট এ চাকরি করা কেউ যখন ভেজালের অনুপাত ধরবে-তার এই অংক যদি করা থাকে-তাহলে খারাপ কি?

গ্রামীনফোনের কিছু এড বর্তমানে এই অংকগুলো কে নিয়ে হিউমার তৈরী করে খুব স্মার্টনেস দেখাচ্ছে। কিছু বড়লোক ছেলেমেয়েকে দিয়ে বলাচ্ছে-

“বাশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে” কিংবা “চৌবাচ্চায় ছিদ্র করার দরকার কি” কিংবা “দুধে পানি মেশানো বন্ধ করেন”

আমার মন্তব্য গুলো এরকম-

১। যে ধরণের ছেলেমেয়েদের এই এড এ দেখানো হয়, তাদের এইসব অংক না করলেও চলে- সুন্দর মেকাপ নিয়ে একটু লাইব্রেরীতে এসে বা ফাস্ট ফূডের গিয়ে প্রেম করলেই কিছুদিন পরে ডিগ্রী-তারপর মামা চাচা ধরে কোন ভাল বিদেশী ব্যাংক বা প্রতিষ্ঠানে চাকরি। আর পারিবারিক ব্যবসা তো আছেই, বিদেশেও চলে যেতে পারে অনেকে।

২। চৌবাচ্চাতে ফুটা করার দরকার কি? এরকম কথা তো বলতেই পারে- যারা এত বান্ধবী নিয়ে গাড়ীতে ঘুরতে যায় তাদের এইসব অংক নিয়ে ভাবার দরকার কি? সময়ই বা কোথায়? এভাবেই তো ডিগ্রী হয়ে যাবে-ফান করে করে। একটু ফুটফাট ইংরেজী বলবে-ব্যাস হয়ে যাবে।

৩। দুধে পানি মেশানো বন্ধ করেন,-হ্যাঁ মেসেজটি খারাপ না। কিন্তু এটাই যদি হয় সমাধান- তাহলে বলতে হবে এদেরকে যদি বলেন আচ্ছা যে সোনার গহনা কিনতে যাবেন, তাতে যদি খাদ থাকে- এরা বলবে- যেমন তেমন দোকান থেকে না কিনলেই হয়, ডায়মন্ড ওয়ার্ল্ড বা vasavi আছে না? এই হল এদের চিন্তা ভাবনার দৌড়।

এসব নাকি “Clear Cut কথা”। তাহলে বলব এগুলো কোন এড না- ফাজলামি- গ্রামীন যদি গণ মানুষের ফোন হয়, তাহলে এড এর পাত্র-পাত্রী গণ মানুষ না, সংলাপ গুলোও গণ মানুষের সংলাপ না।

অবশ্য গ্রামীন এর Clear Cut কথা বলে তার মধ্যে কত ফাঁক রাখে, সেটা সবার জানা।

গ্রামীন যেহেতু এধরণের এড বানাবেই, তাই তাদের আরও একটা আইডিয়া দেই-

একটা ছেলে বিদেশে লেখাপড়া করে দেশে আসলে তার মাসিক ইনকাম অর্ধেক হয়ে যায়, আর বিদেশে গিয়ে থাকলে তার ইনকাম ডাবল থাকে । সে যদি দেশ বিদেশের ইনকামের অর্ধেক সঞ্চয় করে আবং তা যদি হয় ১২,০০০ টাকা, তাহলে দেশে তার মাসিক ইনকাম কত?

উত্তর : “দেশে ফেরার দরকার কি”

Clear Cut কথা।

গণ মানুষ বানরের অংক, চৌবাচ্চার অংক, দুধে পানি মেশানো ইত্যাদি অংক করেই বড় হয়েছে এবং হবে। এটাই আসল Clear Cut কথা।

৪৭টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×