ধর্ষন এখন মহামারী আসুন ফেরাতে হবে পণ করি.. মনটা অনেক দুঃখী আজ

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল একটি মেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছে। যে রুগীর সাথে মেয়েটি সাহায্যকারী হিসেবে সে হাসপাতালে সে এসেছিল তার বাড়ী ফরিদপুরের গেরদা গ্রামে সেটা জানলাম একটা পত্রিকাতে। এই ধর্ষনের ঘটনার সাথে হাসপাতালের এ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং আরো কিছু কর্মচারী জড়িত রয়েছে। বিস্তারিত জানতে পারলাম না। নাম প্রকাশ করছে না তারা। মেয়েটি মরে গেলে হয়ত নাম প্রকাশিত হতো। যেহেতু সে বেঁচে আছে, এমন একটা অপরাধের বিচার করলে বা তার নাম প্রকাশ করলে মেয়েটির ভবিষ্যত অন্ধকারে আচ্ছন্ন হবে, ভালো বিয়ে হবেনা, সমাজ তাকে নিন্দা করবে। সমাজ!! এই সমাজকে ইচ্ছা করে চুরমার করে নতুন করে বানাই। হাসপাতাল কর্তৃপক্ষ সব চেপে যাচ্ছে, প্রশাসন এর কাছে কিছু স্বীকার করছেনা। কর্তৃপক্ষ হয়ত মেয়েটির বাবা মাকেও এমনই বোঝাচ্ছে! খুব তাড়াতাড়ি ধামাচাপা পরে যাবে যা বুঝতেছি। মরছো তুমি সমাজ! ঐ মেয়েটির মাঝে আমি আমার জননী/কন্যা/বোনের ছবি দেখতে পাচ্ছি। এদের মানকে সমুজ্জল রাখতে পারবনা বলে কোন কাজ নাই।তুমি ভেঙ্গে নতুন করে গড়ো সমাজ নিজেকে নইলে তোমার নিস্তার নাই। আমার হাতে তোমার ভাঙ্গণ সূচিত হবে তবে।
কোথায় নিরাপত্তা নারীর? ভয়ঙ্কর মাথা ব্যাথা করছে আজ সারাদিন এসব ভেবে। অসুস্থ হয়ে পরছি প্রতিটি ক্ষণে।উফ!

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন