somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন 'ইংরেজি ছাড়' আন্দোলন করি, কর্মসূচি দেই

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদ অঞ্চলীয় বঙ্গীয় সমপ্রদায়ের সকল সদস্যদের বলতে চাইছি, মোর কাছে নানাবিধ চিন্তা করার পর ইংরেজি শেখাটা নিরর্থক মনে হয়। উদ্ভট উটের পিঠে স্বদেশ চলার পথে অনেক উদ্ভটতর জিনিস দেখে চোখ ছানাবড়া হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভাষার মাধ্যম।

আমরা বাংলাদেশীরা, যারা চিরচরিত মাধ্যমে পড়াশোনা করে এসেছি, তাদের সবারই বোধহয় মনে প্রশ্নোদয় হয়েছে যে, এ কোন জাতের পড়া যেখানে মুখে বুলি ফোটার আগেই একটা বিজাতীয় ভাষা শিখতে হয়? আমাদের একটি শিশু আব্বা-আম্মা-পানি-ভাত শিখার সাথে সাথে সে এ ফর এ্যপেল, বি ফর বিয়ার শিখে, যা কিনা তার মনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। বিশ্বের অন্য কোন দেশে (ভারতীয় উপমহাদেশ বাদে) এরকম জন্মের ক'দিন পরেই বিদেশী ভাষা শেখানো হয় কিনা আমার জানা নেই। এতে একটা শিশুর জ্ঞানগত গ্রহনক্ষমতার উপর খারাপ প্রভাব পরে, যেমন তাকে একটি বিদেশী ভাষা শেখার কঠিন কাজ করতে হয়। যারা শখে বা ঠেকায় পরে ফ্রেঞ্চ, জার্মান বা চাইনিজ শিখতে গেছেন, তারা নিজেরা টের পেয়েছেন, কাজটা কিরকম ভয়ংকর। আমাদের শিশুরাও একই রকম বুলডোজিং এর নিচ দিয়ে যায়, কিন্তু শত বছরের প্রাকটিস বলে আমরাও তা বুঝতে পারি না। দ্বিতীয়ত, হিন্দি হলেও কথা ছিল, ইংরেজি ভাষার চারদিকের সংস্কৃতি, বহিপ্রকাশ, ভঙ্গি, প্রথাগুলো আমাদের থেকে যোজন যোজন দূরের। যেকোন ভাষা শিখতে হলে সেই অঞ্চলের কালচার জানতে হবে। বাংলার নরম মাটিতে পা দিয়ে নদীর ঢেউয়ে গতর ভিজিয়ে ইংরেজিতে বাহাস করা প্রায়অসম্ভব। কেউ আল মাহমুদের কবিতার অনুবাদ বা আখতারুজ্জামান ইলিয়াসের ভাষান্তর পড়ে দেখেছেন যে কেমন কিম্ভুত লাগে। আমাদের পাল কিন্তু সেইল নয়, আমাদের নায়ের মাঝি তাদের বোটম্যান নয়, আমাদের ধান তাদের প্যাডি নয়। আমরা যতই ব্রিটেনের পা জড়িয়ে ধরি না কেন, পথের এবং মননের দূরত্ব অমোচনীয়।

যা হোক, যা বলছিলাম, তৃতীয়ত, পুরো শিক্ষাজীবন একটা পোলা বা মাইয়ারে ইংরেজির বোঝাটা বহন করতে হয়, আবু লাহাবের বউয়ের গলার কাটার মত। আমাদের গড়ে ইংরেজিতে দক্ষতা কি ভাল? প্রায় সব পোলাপানকেই এখন দেখি, ইংরেজি নিয়া টেনশনে থাকে, স্যারের কাছে কোচিং করে, ডেইলি ষ্টার পড়ে, বিবিসি শুনে। ইংরেজি শিখতে কিন্তু আমাদের বহুৎ করসত হয়, যেটুকু আমরা অংক বা উদ্ভিদবিজ্ঞান মুখস্ত করলে অনেক বেশী আউটপুট দিত। একটু মাথা চুলকালেই ঠাওর পাবেন, গ্রামের ছেলেদের থেকে শহরের পোলারা ইংরেজিতে ভাল হয়, কারন তারা বেশী কম্পিউটার-টিভি-মুভিজ-রক মিউজিক এর পরশ পায়। তাই তারা ইংরেজ সংস্কৃতিকে চেখে দেখে, সহজে ইংরেজি শিখতে পারে। এছাড়া অন্য কোন বিষয়ে কিন্তু আমরা শহর-গ্রাম বৈষম্য পাই না।

জানি যে অত্যুতসাহীরা ভেঙচিয়ে বলবেন, ক্যা, ভারত-পাকিস্তানের ছেমড়াগুলা ইংরেজি কইতাছে না, ইংরেজি দিয়াইতো তারা জমানাটা উল্টাইয়া দিল। হিসাবের সাদা ঘর চোখে পড়বে যদি আপনি বলেন যে ভারত-পাকদের ইংরেজিকে যোগাযোগের ভাষা মেনে নেয়া ছাড়া উপায় ছিল না, কারন তাদের কোন জাতীয় ভাষা নেই। ভারতের শতকরা ষাট ভাগ লোক অ-হিন্দি বলে, পাকিস্তানেও প্রায় অর্ধেক লোক অ-উর্দু বলে। রাজনৈতিক ও মিডিয়াগত কারনে হিন্দি ও উর্দু সেখানে কইবার ভাষা হয়েছে, আর তাই লেখা পড়ার ভাষা হিসেবে নিরপেক্ষ ইংরেজিকে বসাতে হয়েছে। আমাদের মত 99 ভাগ লোকের কথিত কোন একক ভাষা থাকলে সেটাই ভারতের লেখা পড়ার ভাষা হত, ভারত ইংরেজি দেহাইতাছে বুদ্ধি দিয়া না, বেচারার আর কোন উপায় নাই বইলা।

আমার সাথে এক কোরিয়ান অধ্যাপকের দেখা হয়েছিল, একটা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্সের অধ্যাপক, ডক্টরেট করা তো অবশ্যই, সে এক বর্ণ ইংরেজি জানে না। একজন চাইনিজ মহিলা অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাষ্টারি করেন, ওয়ান-টুর ইংরেজিও তার মালুম হয় না। জার্মানি, জাপান, ইটালি, চায়না, কোরিয়া, ফ্রান্স, ডেনমার্ক, আরব আমিরাত, রাশিয়া এই সবই দেশই ধনী হইছে, সাহস শক্তি পাইছে ইংরেজি না মুখস্ত কইরাই, আমি মনে করি আমাগো সম্ভাবনা আরো অনেক বেশী।

ভাইসব, ইংরেজি পারিনা বইলা না, ইংরেজির ভারি বোঝা নিয়া আমরা বেশী উপরে উঠবার পারুম না। ওইটা ফালায়া দিতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×