somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কিভাবে নিজেদের স্বাধীন করতে পারি

০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই পরধীন। আল্লাহ আমাদের পরাধীন করেই সৃষ্টি করেছেন। তবে নিজেদেরকে স্বাধীন করার উপায়ও তিনি বলে দিয়েছেন।

মানুষ তার দৈহিক-জীবগত কারনেই পরনির্ভর। সার্বভৌমত্ব কেবল আল্লাহকেই মানায়। তবে মানুষ যেটুকু পারে, তাহল বাতিল শক্তির গ্রাস থেকে নিজেকে উদ্ধার করতে।

ইসলামে হক ও বাতিল পরস্পর বিপরীতার্থক শব্দ। ‘যা’আকাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু’--নিশ্চয় সত্য সমাগত এবং মিথ্যা দূরীভূত হয়েছে (কুরআন)। যেখানে হক নেই, সেখানে বাতিল আছে ধরে নিতে হবে। এর মাঝখানে আর কোন তরীকা নাই।

আমরা সম্পূর্নভাবে নিজেদের দৈহিক, সামাজিক, অবস্থানিক, পারিপর্শ্বিক, ভৌগলিক সীমানা (constraint) দ্বারা আবদ্ধ, কিন্তু সবচেয়ে বেশী যা আমাদের দাসে পরিনত করে তা হল কায়েমি বাতিল শক্তির শাসন। বাতিল শক্তি সাংস্কৃতিক-রাজনৈতিক-অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমাদের ওপর আধিপত্য করে আড়ষ্ট করে ফেলে। মানুষের প্রাকৃতিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই, তবে ইসলাম পালনের (লক্ষ্যনীয় যে, ইসলাম শব্দের অর্থ কিন্তু আত্মসমর্পন) মাধ্যমে সে খোদার সার্বভৌমত্বের অধীনে যথার্থভাবে বাস করতে পারে।

ইসলাম মানে তাই আত্মসমর্পন, খোদার কাছে আনুগত্য স্বীকারের মাধ্যমে জীবনের পথ খুজে পাওয়া।তাই কেউ নিজেকে মুসলমান দাবী করার সাথে সাথে সে ইসলামে পূর্নাঙ্গভাবে দাখিল হয়ে যায়, অর্থাৎ সে শুধু মাত্র আল্লাহকেই ভয় করে, অন্য কাউকে নয়।

সমাজে বাতিল ও হক শক্তির মধ্যে কায়েম হবার জন্য এই দ্বন্দ্ব চিরকালীন। মার্ক্সবাদের উন্মাদ শ্রেনীসংগ্রামের ধারনা এভাবে ইসলামে যুক্তিযুক্তভাবে নাকচ হয়ে যায়।

দেশের তরুন যুবসমাজের কাছে আমার আহবান, ভাবুন নিজেকে নিয়ে। দেখুন, সমাজের স্রোতে গা ভাসিয়ে দিয়ে কি বাতিল শক্তির নিরাপদ দর্শক হবেন, নাকি নজরুল-তিতুমীরের মতো বলবেন,

‘সত্য-মুক্ত স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের
খোদার রাহে জীবন দিতে ডাক পড়েছে তাদের’

বাংলাদেশে বাতিল শক্তির কাছে ইসলামি ছাত্রশিবির সবচেয়ে বড় আতংকের নাম। ১৯৭৭ সালে যাত্রা শুরু করে শিবির ক্রমেই মাথা তুলে দাড়াচ্ছে। শক্তিশালি ভোগবাদি-বস্তুবাদি-দুশ্চরিত্র লোকেরা জানে, দেশের যুবসমাজকে যদি ভোগবিলাসে রপ্ত অথবা ধ্বংসাত্মক কাজে ব্যস্ত রাখা না যায়, তবে একসময় সমস্যা হবে। কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি ১৩৩ শহীদের রক্তস্নাত এই কাফেলা কোন অশুভ আর্তনাদের ভয় পাওয়ার জন্য নয়। এই কাফেলার আহবান মানবজীবনের সত্য-সুন্দর-পবিত্র রাস্তার দিকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×