somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটিএন-এর হিরোইজম চর্চার নয়া ম্যাজিক ফমূর্লা : ৩ কোটি থেকে ৩!

১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশে সংস্কৃতি কারখানার শিল্পী নির্মাণে অভিনবত্ব চলছে। তাই তিন চাকার গাড়ি চালকদের মধ্য থেকে একজোড়া একখান, কৃষকদের মধ্য থেকে একজোড়া একখান, গৃহিণীদের মধ্য থেকে একজোড়া একখান, কারাগারের বন্দীদের মধ্য থেকে একজোড়া একখান শিল্পী চাই-ই-চাই। এদের সাজুগুজু করিয়ে তেল কাজল মাখিয়ে জাতির সামনে টিভি পর্দায় আপনাদের বিনোদন দিতে নেওয়া হচ্ছে। প্রথমে বাছাইয়ের জালে বাঁধা হয়েছে তিন চাকার চালকদের। তারপর অঞঘ- বাংলা ফিকির তুলেছে কৃষকদের নিয়ে ‘কৃষি-তারকা’ বানানোর। আমাদের মাঠের কৃষককে এখন গান গাইতে দেখা যাবে রাজধানীর সুরম্য মিলনায়তনে। টেলিভিশনের রঙিন বাক্সে। গান শুনে মুগ্ধ হয়ে বা মুগ্ধতার চমৎকার অভিনয় দেখিয়ে তাদের গলায় মেডেল ঝুলিয়ে দেবেন তথাকথিত শিল্পবোদ্ধারা। আমাদের কৃষকেরা হবেন শহুরে মধ্যবিত্তের বিনোদন সরবরাহকারী কৃষক তারকা। আমাদের এতোদিনকার জানাবোঝা ছিলÑ আমাদের ৩ কোটি কৃষকের প্রত্যেকেই এক একজন তারকা। তাঁরা শস্যের মাঠে লড়াই করেন। ঘাম ঝরান, চালিয়ে রাখেন সভ্যতার চাকা। অথচ অঞঘ-বাংলা ম্যাজিক মেরে আমাদের ৩ কোটি কৃষক তারকাকে মাত্র ৩-এ এনে ঠেকাবেন। এভাবে অঞঘ-বাংলার বাণিজ্যিক ধান্দা আর প্রথাগত হিরোইজম ধারণার ঘেরাটোপে শুকিয়ে যাবে কৃষকের ঘাম ঝরানো শরীরের মহত্বগাঁথা।

৩ কোটি থেকে ৩ -এই ম্যাজিক ফর্মূলায় কৃষক এখন হেমন্তের মাঠভরা সোনালী ধান দেখে মুগ্ধ হবে না। বরং তাঁরা অঞঘ টিভির সোনালী পর্দার নায়ক হয়ে সুখ অনুভব করবে। বাস্তুচ্যুত হবে গর্বের সমৃদ্ধ সোনা ধান ফলানোর তৃপ্তি থেকে। আমরা হয়তো ভুলেই যাব কৃষাণ-কিষাণীর গাওয়া মধুমাখা সুরের মাদকতা, যা মাঠ পেরিয়ে দিগন্তে ছড়িয়ে পড়তো। কৃষকের গানে মুখরিত আমাদের সেই শস্যক্ষেত; আমাদের দরিদ্র কৃষককে কখনো ফোকাস করেনি টিভি ক্যামেরা। কখনো কোনো শিল্পবোদ্ধা আওয়াজ তোলেন নি কৃষকের গানগুলোর পক্ষে দাঁড়িয়ে। অথচ এখন টিভি ক্যামেরা কৃষককে ডাকে আলো ঝলমলে মঞ্চে। কৃষক তোমাকে সেখানেই যেতে হবে। গাইতে হবে সংস্কৃতি কারখানার সুর করা গান। যে গানে ফসল তোলার কাজ এগুবে না আর । যে গানের সুরে পাখিরা ক্ষেতে স্বাভাবিক বিচরণ করবে না। অন্যদিকে অঞঘ-এর কাছ থেকে আমাদের কৃষকেরা শিখে নেবে হিরোইজম চর্চার উন্নততর শিল্পবিদ্যা ! এ চর্চার শেষ কোথায়? কে বাতলে দেবে, অঞঘ?!

দেলোয়ার জাহান, শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×