প্রেমবন্দি উদাসীন কবিতাগুলো,
আরোগ্য অনুপযোগী পাচকের মতো;
শুধু দুর্বোধ্য তিক্ততাই দেয়,
যারা জীবন যৌবন গলিত হয়ে যাওয়া নিঃসৃত ঘাম গুনতে শেখেনি।
প্রেমিকার টইটম্বুর কেশে ডুবে যাওয়ার ছিলো স্বেচ্ছায় যে আঙুল,
মহারাজ ক্ষুধার খসখসে কফিন বইতে বইতে,
সে আঙুলেও অর্ধ-আয়ুর হাতে ফসকা পড়ে যায়;
যেন নিঃশ্বাস বিক্রি করে মুঠোয় খুঁজে পাওয়া সফেদ প্রবাল ।
প্রতিকূল অন্ধকার সাঁতরে প্রেমাতুর দেহ
নিভু নিভু মোমবাতির চকচকে লাভায় যখনি চোখ রাখে,
তখনি তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতর কবিতা হয়ে ওঠে
”এক থালা ঘুম দাও, পেয়াজ দিয়ে” ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



