এ রাত্রিকে পলাতক ভেবোনা
যান্ত্রিক চাহিদাগুলোর সংঘর্ষে উৎপাদিত আলোর তাড়া খেয়ে
আজ সে বড্ড ক্লান্ত ।
আকাশের প্রাচীরে পিঠ ঠেকিয়ে উবু হয়ে বসে আছে
পৃথিবী নামক বাল্য বন্ধুর মুখ পানে ।
বন্ধু এক বেলা আশ্রয় দিলেই
যাবার বেলা হাসনা হেনা ফুটিয়ে যাবে ।
রাত্রির বেদনাগুলো হিমকালো বেড়ালের গোঁফের মতো অদৃশ্য ।
পথ আর প্রাসাদের মধ্যকার সীমানা হতে ব্যার্থ রাত
বৃদ্ধ ঘোড়ায় চড়ে ভ্রমন করে
সোভিয়েত ইউনিয়ন থেকে ফিনল্যান্ড;
অসহ্য বরফ খুড়ে খুঁজে বেড়ায় জীবনের যতো নিদ্রা,
যা পুঁজিবাদী নয়, শুধু অবসর জীবনের অবলম্বন
অথবা বন্ধুর মৃত্যুতে আশ্রয়হীন অসীমে হারিয়ে যাওয়ার
মহা কৌশল । যা মানুষ বোঝেনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



