কবিতার অষ্টম পংতি অমীমাংসিত
অনূর্ধ্ব ষষ্ঠ প্রহরে ব্যালকনিটা বেহালার সাজে
আমার মতো ভুল বাদকের কাঁধে।
বেহালার তারে বৃষ্টি ফোঁটা অতি আহ্লাদে অভিমান ভেঙে
হামাগুড়ি দেয় ।
আমার আউলা আবেগ পাজরের বায়ুমণ্ডলে বেগতিক নাড়া দেয় ।
ঝিম ধরে বসি; এ দেহের মতো পৃথিবীর প্রাণ আছে কি না ভাবি।
পরতে পরতে যদিও রয়েছে খাদ, তবুও বৃষ্টি এলেই হয়ে ওঠে টইটুম্বুর
শারদীয় জল মেখে সুসম ধরণী শাখায় শাখায় তোলে সাচিবিক সুর ।
আপসোস হয়, বড়ো আপসোস;
আহারে ! পৃথিবীর নয়নও নিকটে রয়েছে চাঁদ
তবুও বৃষ্টির আঁচ পায়না-কো আমার মতো।
আপসোস হয়, বড়ো আপসোস
রয়েছে মানুষ কিছু, আগ্নেয় গিরির মতো,
পৃথিবীর মাঝে হয়ে পৃথিবীর ক্ষতো
বৃষ্টির স্বাদ পায়নাকো আহারে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




