জমানো প্রহর বিক্রয় করে কোন এক বৃহস্পতিবার
কিনেছি তোর কণ্ঠ ;
খুউব মিহি এবং দানাদার ।
কবিতার একটি বই
মানুষের এপিঠ-ওপিঠ যেখানে প্রতিবিম্বিত হয়,
সেখানে দেখেছি তোর হৃদয়ের থালা বাসন,
টুং টাং শব্দ হয় ।
ঘোলা মেঘের জলে যেখানে বুদ বুদ তোলে
পুরোনো অভিযোগ,
খোপার হলুদ জবা সেখানে ডুবিয়েছি;
নতুন জামদানি শাড়ি এসেছে উঠে;
নতুন কারিশমা দেখিয়েছি ।
আমার চিবুক জুরে বৃহস্পতিবার,
তোর পৃথিবীতে খরচ বেড়েছে তাই
ধার করে কিছু কিনেছি খাবার ।
ধরণীর শীতল মেরুতে চল ভ্রমণ করা যাক ।
রোজ বৃহস্পতিবার, বরফে জমে যাক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




