বন্য শিকারির মতো উৎসুক আমি
সারিবদ্ধ শালবনের শাখা প্রশাখায় দৃষ্টি ছিলো
ছিলো বৈপ্লবিক অপেক্ষা আমার
তোর দর্শনে এবার স্পর্শের বোনা ফাঁদ পেতেছি
তোর হাসির চিহ্নগুলো চিবুক থেকে রোপণ করব সাহারায়
ভালবাসার সবুজ বিশ্রামাগার হবে অঙ্কুরিত ।
সুরেলা রাত্রিগুলো মহুয়ার মতো মিশে আছে তোর নয়নে জানি
আমি বিলীন হতে বিধাতার কাছে বার্তা দিয়েছি তাই ।
প্রাচীন মায়াপুঞ্জিকায় জেনেছি; তুই আসবি যখন,
চঞ্চুতে রবে রজনীগন্ধা, প্রতি পূর্ণিমায় তোর সাথে সমুদ্র ভ্রমণে যাবো ।
প্রাণের পৃথিবী রাজমহল হয়ে যাবে তোকে জরালেই।
সময়ের তসবিহ গুনি সেই থেকে শিউলি ফুলের মালায়
পূজোর প্রসাদের মতো অপেক্ষাগুলো,
মুহূর্তগুলো হয়না অতীত ।
পাঁজরের বা পাশে বাজে হারমোনিয়াম,
“শালবনের শাখায় তুই আসবি
রাজকীয় পায়রা হয়ে”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


