সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১১ রাত ৯:৩২
জটবাঁধা চিন্তারা সব…
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তারপর…তারপর কোন একদিন রাস্তায় নেমে চোখ জুড়িয়ে যাওয়া আকাশ…পুরনো দিনের মত স্বপ্নের জাল বুনতে বুনতে…একলা হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলা…গুনগুন গুনগুন…নিরুদ্দিষ্ট হওয়ার অহেতুক ফিরে আসা ইচ্ছেরা…হঠাৎ কি ভেবে কুঁকড়ে ওঠা ভেতরটা…সবচেয়ে অলংকৃত আবেগের অন্যরকম নষ্ট মানে…তড়িঘড়ি করে সব ভুলে গিয়ে অকালেই স্বপ্নটার গলা টিপে হত্যা…অতঃপর ক্লান্ত চোখে মানুষ দেখা…রাতে নিদ্রাতুর চোখে দৃষ্টি বোলানো নিয়নালোকিত ঘরের বৃদ্ধ শরীরে…প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষতে কষতে ঘুমের বাড়ি যাওয়া…মাথাচাড়া দিয়ে ওঠা homo sapiensকে পোষ মানানো… স্বপ্নেও হানা দেওয়া নেই নেই, কি যেন নেইরা…হৃদয় খুবলে খাওয়া একাকীত্ব…আবার তাকে কোণঠাসা করা যুক্তি…না-পাওয়াদেরকে পাওয়ার গল্প শোনানো, ঘুমপাড়ানি গানের মত…যন্ত্রের সাথে হৃদয়বৃত্তি বিনিময়…এভাবেই পার করে দেয়া দিনরাত্রি আর তারপর হঠাৎ আবিষ্কার…আমি মানুষ হতে ভুলে গেছি…অনেকদিন কথা না হওয়া কারো কথা মনে পড়লে যান্ত্রিক অজুহাতে সে ভাবনাকে ধামাচাপা…হঠাৎ কড়ানাড়া দুঃস্বপ্নের হাতছানি…পাপের অন্ধকারে নিমজ্জনের আহবান…নিজের সাথে ধোঁকাবাজি…ছাইপাঁশ বুঝিয়ে পাপালাপে মেতে ওঠা অধর ওষ্ঠ বাক্যন্ত্র…কুড়ে কুড়ে খাওয়া বিবেক…মনটাকে প্রবোধ দিয়ে তৃপ্ত হওয়ার ব্যর্থ চেষ্টা…ছাদে ফুটে থাকা বেলীর গন্ধে হঠাৎ দম বন্ধ হয়ে আসা…কম্পিত, কখনো বা অকম্পিত হৃদয়ে পাপ-পুণ্যের হিসাব…মাথায় হঠাৎ জেগে ওঠা গল্পের সাথে লুকোচুরি খেলা…স্বপ্নে অনেক আলোর মাঝে থেকে উঁকি দিয়ে যাওয়া দুটো চোখ…অবাধ্য মুখটার মন আর মগজের সাথে বোঝাপড়া…কখন কি বলে ফেলে সেই আতঙ্কে দিন যাপন…তর্কে-বিতর্কে উদ্ধার করে দেওয়া জগৎসংসার…তারপর আবার পোষ মানানো guilty conscience…আমিময় পৃথিবী থেকে ক্ষণিকের জন্য পালানোর চেষ্টা…হঠাৎ বদলে যাওয়া জীবন…খাপ খাওয়ানোর চেষ্টায় নাভিশ্বাস…নিজের বিশ্বাসের সাথে আপোষ…তার খেসারত দেয়া অনন্তর…ইনসমনিয়াক রাত…হৃদয়-মন দুমড়ে-মুচড়ে দেয়া দংশন-রত বিবেক…একা হলে নিষিদ্ধ মুখগুলোর অনাহুত আগমন…আর পারি না বলে সব ছেড়েছুড়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি…নষ্ট সময়কে ধমকে আত্মপ্রবঞ্চনার ছল…তারপর…তারপর…চারপাশের মানুষগুলোর হঠাৎ নীরবতার মানে খুঁজে বেড়ানো…ব্যর্থ হলে টনটন করে জলে ভরে ওঠা চোখ…কে জানে কার ওপর অভিমানে ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে ওঠা…নিজের পায়ে কুড়াল…ক্লাসের সিলিং জুড়ে পাক খেয়ে জানালার গ্রিলের ফাঁক গলে হারিয়ে যাওয়া মন…সেকেন্ড গুণতে থাকা অসহায় মগজ…যন্ত্রবিদ্যার গ্যাঁড়াকল থেকে মুক্তির আর কতক্ষণ বাকি…অনেকদিন আগে শুনে ভুলে যাওয়া গানের কথাগুলোর হঠাৎ মাথার ভেতর জট বেঁধে মরা…আবার হাসতে হাসতে ঘোর লাগা চোখে তাকিয়ে দেখা রঙ-বেরঙের মুখ…আছড়ে পড়া মুগ্ধতা গায়ে মেখে বুঝেও না বোঝার ভান…আড্ডা-গান-প্রাণের মেলায় ভুলে যাওয়া সব…ফেলে আসা দিন…স্মৃতি হাতড়ানো…আবার ভুলে যাওয়া…আবার…দুষ্টচক্রের মত ফিরে ফিরে আসা পুরনো জীবন…একঘেয়েমি…নতুনত্ব…ভোঁতা হওয়া বিবেকের হঠাৎ প্রত্যাগমন…ডুকরে ওঠা…হাহাকার হাহাকার…
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।