somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রী সন্ত্রাস

২০ শে মার্চ, ২০০৬ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতোদিন ছাত্রদের সন্ত্রাস শুনে শুনে দেশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখন এখানে যোগ হয়েছে নতুন সন্ত্রাস। নাম দেওয়া যেতে পারে এর ছাত্রী সন্ত্রাস। ঐ ছাত্রীরা সন্ত্রাস করে আসছে দীর্ঘদিন থেকে। এতোদিন এটা প্রাতিষ্ঠানিকতা পায়নি, এবার তারা এটার প্রাতিষ্ঠানিকরূপ দিলো ইডেন কলেজে। সন্ত্রাস করে এরা বছরে লাখো কোটি টাকা কামাই করে বলে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, বেরুচ্ছে। এক দশক থেকে কলেজে থেকে বিয়েশাদি হওয়ার পরও হলের সিট দখল করে এরা বাণিজ্য-বেসাতি চালিয়ে যাচ্ছে, অথচ কলেজ কর্তৃপক্ষ নির্বিকার বসে এদের খেলা দেখে এবং এদের বাণিজ্য চালিয়ে যেতে বলতে গেলে উৎসাহ দিয়ে যাচ্ছে।

এসবের প্রতিবাদ করতে চেয়েছিল ইডেন কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। তারা সংঘবদ্ধ হয়েছিল। এবং হয়তো এ আন্দোলন নিয়ে যেতো সাফল্যের দ্বারগোড়ায়, কিন্তু সে সাফল্য দেখতে দেওয়া হয়নি। ছাত্রদলের ছাত্রী নামধারী সন্ত্রাসীরা এদের মেরেছে, রক্তাক্ত করেছে এবং শেষ পর্যন্ত সেই পুলিশের সহযোগিতায় এদের বের করে দেওয়া হয়েছে হোস্টেল থেকে। সারা দেশের মানুষ জানে কী হয়েছে সেখানে। শুধু কলেজের অধ্যক্ষ বলেছেন এ আন্দোলন রাস্তার মেয়েরা করছে। অথচ দেশের মানুষের পাশাপাশি ছাত্রদলের সভাপতি পর্যন্ত স্বীকার করেছেন, তিনি বিবৃতি দিয়েছেন যারা সন্ত্রাস করেছে তারা ছাত্রদলের সঙ্গে জড়িত নন। অর্থাৎ তিনিও তার চক্ষুকে স্বীকার করতে পারেননি।

ছাত্রদল সভাপতি যাই বলেন না কেন আন্দোলনরত ছাত্রীরা যে প্রধান 15 সন্ত্রাসীর (সন্ত্রাসিনী) নাম নিয়েছেন তারা সবাই ছাত্রদলের সেই আদুবোন (আদুভাইয়ের বিপরীত লিঙ্গ)। অথচ একজন মন্ত্রীর স্ত্রী ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আদুবোনদের পক্ষ নিয়েই বলছেন এরাই ভালো ছাত্রী! সরকারের লেজুড় ছাত্র সংগঠনের ছাত্রীদের বাঁচাতেই যে অধ্যক্ষ এ রকম কথাবার্তা বলছেন, তা কারোরই বুঝতে বাকি নেই।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ৩:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×