somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবন্ধ

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম নিরপেক্ষ মতবাদ
এস.এম.আসাদুল্লাহ


সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ হল
ধর্মনিরপেক্ষতা। সেকুলার শব্দের অর্থ হচ্ছে
ইহলৌকিক, ইহজাগতিক, পার্থিব, পরকালবিমুখ,
আখিরাত বিমুখ ইত্যাদি।
আভিধানিক দিক দিয়ে সেকুলারিজম হচ্ছে
বৈষয়িকতাবাদ, ইহলৌকিকতাবাদ,
ইহজাগতিকতাবাদ।এটি এমন একটি সামাজিক বা
রাজনৈতিক দর্শন, যা ধর্মবিশ্বাসকে নাকচ করে
দেয়। অন্য কথায় যারা কোন ধর্মের অন্তর্গত নয়,
কোনও ধর্মের সাথে সম্পৃক্ত নয়, কোন ধর্মে
বিশ্বাসী নয় এবং পবিত্রতা ও আধ্যাত্বিকতার
বিরোধী যারা সেকুলারিজম বা ইহজাগতিকতাকে
বিশ্বাস ও লালন করে তারাই সেকু্লার বা
ইহজাগতিক।
কিন্তু এর পারিভাষিক অর্থ আরও ব্যাপক ও বিস্তৃত।
পারিভাষিক অর্থে সেকুলারিজম বা ধর্ম
নিরপেক্ষতাবাদ হচ্ছে এমন একটি মতবাদ,
চিন্তাধারা ও বিশ্বাস, যা পারলৌকিক ধ্যান
ধারণা ও ধর্মের সাথে সম্পর্কহীনভাবে সমাজ,
রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার কথা
বলে। ধর্মনিরপেক্ষতাবাদ হলো একটি সামাজিক ও
রাজনৈতিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকে নাকচ
করে দেয়।
র্যানডম হাউস অব দ্যা ইংলিশ ল্যাংগুয়েজ এ
সেকুলার বা ধর্ম নিরপেক্ষ এর সংগায় বলা হয়েছে,
যা ধর্ম বা আধ্যাত্বিকভাবে পবিত্র বলে বিবেচিত
নয়(Not regarded as religious or spiritually sacred); যা
ধর্মের সাথে সম্পর্কিত নয় (Not pertaining to connected
with religion); যা কোন ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয়
(Not belonging to a religios order). আর
ধর্মনিরপেক্ষতাবাদের সংজ্ঞায় বলা হয়েছে, এটি
হলো একটি রাজনৈতিক বা সামাজিক দর্শন যা সকল
ধর্ম বিশ্বাসকে নাকচ করে দেয় (Rejects all forms of
religious faith)।
এনসাইক্লোপেডিয়া অব ব্রিটানিকার সংজ্ঞাও
অনুরুপ, অর্থাৎ যারা কোন ধর্মের অন্তর্গত নয়, কোন
ধর্মের সাথে সম্পৃক্ত নয় কোন ধর্মে বিশ্বাসী নয়
এবং আধ্যাত্বিকতা, জবাবদিহীতা ও পবিত্রতার
বিরোধী তাদেরকেই বলা হয় ধর্ম নিরপেক্ষ।
অক্সফোর্ড এডভান্সড লার্নারস ডিকশনারীর মতে,
সমাজ, সংগঠন, শিক্ষা প্রভৃতি বিষয়ে ধর্ম সংশ্লিষ্ট
হতে পারে না এমন বিশ্বাসই হল ধর্মনিরপেক্ষতাবাদ
(Secularism is the belief that religion should not be
involved in the organisation of society, education etc.)।
বাংলাভাষায় Secularism-এর অনুবাদ করা হয়ে থাকে
ধর্মনিরপেক্ষতা। এর দ্বার বুঝানো হয়েছে যে, যার
ধর্ম তার কাছে, পরধর্ম সহিষ্ঞুতা এর উদ্দেশ্য।
আসলে ইসলাম বিদ্বেষীদের দ্বারা মুসলিমরা
আজীবন প্রতারিত হয়েছে। এমনকি শুধু বিভিন্ন
পরিভাষাকেই পরিবর্তন বা বিকৃত করে তাদেরকে
ধোকা দেয়া হয়নি বরং অনেক পরিভাষায় অনুবাদের
ক্ষেত্রেও মুসলিমদেরকে ষড়যন্ত্রে ঘূর্ণিপাকে
নিক্ষেপ করে উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা
চালানো হয়েছে। Secularism-এর অনুবাদ
ধর্মনিরপেক্ষতা হওয়াটাও মূলত এ ধরনের ষড়যন্ত্রের
প্রামান্য দলিল।
এখানে 'নির' প্রত্যয় যোগ করা হয়েছে যার অর্থ
'নেই'। অন্য কথায় অপেক্ষা নেই যার। এখানে
'অপেক্ষা' এর যে অর্থগুলো বাংলা একাডেমীর
বাংলা অভিধানে স্থান পেয়েছে তন্মধ্যে সবচেয়ে
গ্রহণযোগ্য বলে মনে হয় ভরসা বা নির্ভরতা। তাহলে
ধর্মের উপরে নির্ভরতা না থাকার নামই হচ্ছে
পক্ষপাতশূন্য বা উদাসীন। সুতরাং কোন ধর্মের প্রতি
পক্ষপাত না করা ও কোন ধর্মের ব্যাপারে
উদাসীনতা হচ্ছে ধর্মনিরপেক্ষতা যা মূলত
ধর্মহীনতারই আর এক নাম। সুতরাং ধর্মনিরপেক্ষতার
অর্থ যার ধর্ম তার কাছে একথা মোটেও ঠিক নয়। এর
অর্থ ধর্মহীনতা বললে মুসলিমরা এটাকে গ্রহণ না
করে বরং এর মুখে থুথু নিক্ষেপ করবে সেজন্য অত্যন্ত
চালাকী করে চমকদার মোড়কে এমন একটি শব্দ এর
জন্য চয়ন করা হয়েছে যাতে কিছুটা হলেও অর্থগত
দিক থেকে ভিন্ন ব্যাখ্যা দেয়ার সুযোগ রয়েছে।
আর এটি এজন্য যে, যাতে মুসলিমদেরকে অন্ধকারে
রেখে বিভ্রান্ত করে তাদের ধর্মের সাথে
সাংঘর্ষিক এ ধর্মহীনতাকে গেলানো যায়, এটি
তারই একটি সুনিপুণ ষড়যন্ত্র।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×