আর কি বাকি আছে?
-------এস.এম.আসাদুল্লাহ
জীবনে ঘটে গেলো একটা মর্মান্তিক ঘটনা।জীবনে
বেচে থাকার পথে অযত যন্ত্রনার মাঝে এই
যন্ত্রনাটি যে খুবই স্পর্শকাতর নয় তা কি করে
বলবো?
জীবনে কোনদিন পরীক্ষায় ফেইল করিনি।অথচ
ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফেইল করে বসলাম। এর
চেয়ে আর কি বড় কোন কষ্ট আছে?
ফেইল যে আমি করবো এটা আমি অন্তত ভর্তি হওয়ার
সময়ই বুঝেছিলাম। কারন এসএসসি পাশ অর ভালো
পয়েন্ট করেছি বড় কষ্টে। কিন্তু আমি জানতাম অত
সামান্য কস্ট আর আমার ইচ্ছার বিরুদ্ধে হাজার বছর
অধ্যয়ন ভালো কোন ফলাফল এনে দিতে পারবেনা।
কিন্তু আব্বা নাছোড় বান্দা। বিজ্ঞান বিভাগেই
পড়তে হবে। ভর্তি হলাম। যথারীতি ক্লাশ পরীক্ষা
সহ সব চালিয়ে যেতে লাগলাম। থামাথামি নাই।
সবগুলোতে একটিভিটিজ ভালোই চলতে লাগল। ফেইল
তো কোনদিন করলাম না। মনেমনে ভাবতে লাগলাম
অন্তত আব্বার আশা পুর্ন হতে যাচ্ছে।
কিন্তু বিধি বাম। শেষ পর্যন্ত ফেইলের বোঝাই
আমাকে টানতে হলো।
যাইহোক এই ফেইল আর আমাকে কোনদিন জাগিয়ে
তুলতে পারবে কিনা আমার জানা নাই। কারণ জীবন
শেষ হয়ে গেছে। ফেল্টু নাম পরেই গেছে।
আর কোন উত্তরনের পথ আমি দেখছিনা। কর্দমাক্ত
পথে হাটার ইচ্ছা আমার মোটেই ভালো লাগেনা।
অনেকেই বলছে পরীক্ষা দিতে কিন্তু তা আমার
কাছে সুবিধার মনে হচ্ছেনা.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




