প্রতিবারের মতো এবারও পঞ্চগড় জেলার সর্ববৃহৎ ঈদ
জামাত
হবে ময়দানদিঘী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
ঈদ-উল-আজহার নামাজের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত
করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি।
শুক্রবার সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাত পরিচালনা করবেন মাওলানা নুরুল ইসলাম,সহকারী
শিক্ষক -কালুরহাট কে.সি উচ্চ বিদ্যালয়।
ইতোমধ্যে জামাতের কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার করা,
ধোয়ামোছা ও রঙয়ের কাজসহ সব প্রস্তুতি শেষ
করেছে ইউনিয়ন পরিষদ।
ময়দানদিঘী ঈদগাহ কমিটির সভাপতি জানান, মুসল্লিদের নির্বিঘ্নে
নামাজ আদায় নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ
থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদের দিন মাঠ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ
মোতায়েন থাকবে বলে জানান তিনি।
বিশাল এই মাঠে কাতার রয়েছে ৩০। প্রতি কাতারে ৭
শতাধিক মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। তবে মাঠের
বাইরে আশপাশের এলাকাজুড়ে জামাতে অংশ নেওয়া
মুসল্লিদের মিলিয়ে এই সংখ্যা ৪০ হাযার
ছাড়িয়ে যায়।
রিপোর্ট ----এস.এম.আসাদুল্লাহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




