somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক অপরিপক্বতা অর্জন

২৪ শে মে, ২০২৬ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এনসিপি এখনো রাজনৈতিক পরিপক্বতা অর্জন করতে পারেনি- এটা তাদের প্রতিটি বক্তব্য ও কর্মকাণ্ডেই স্পষ্ট। কোনো ঘটনা ঘটার আগেই তদন্ত ছাড়াই বিএনপি ও আওয়ামীলীগ এর ওপর দোষ চাপানো, পরে সত্য প্রকাশ হলে অবস্থান বদলে ফেলা- এসবই তাদের রাজনৈতিক অপরিণততা, দায়িত্বহীনতা এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রমাণ। নাসিরুদ্দিন পাটওয়ারীর ঘটনায় প্রথমে “বিএনপির হামলা” বলে দেশজুড়ে প্রচার চালানো হলো, কিন্তু যখন বেরিয়ে এলো অস্ত্রধারীরা নিজেদের বলয়ের লোক, তখন আবার বলা শুরু হলো “ওটা পিস্তল না, আত্মরক্ষার সরঞ্জাম”। এই দ্বিচারিতা মানুষ এখন পরিষ্কার বুঝে গেছে।

ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলাকার নৃশংস হত্যাকাণ্ডেও তারা একই কাজ করেছে। কোনো প্রমাণ ছাড়াই বিএনপিকে দায়ী করেছে, ইসহাক সরকারকে বড় চাঁদাবাজ বলেছে। অথচ পরে সেই ব্যক্তিকেই নিজেদের দলে টানতে দ্বিধা করেনি। তাহলে প্রশ্ন হলো- নৈতিকতা কোথায়? আদর্শ কোথায়? এটাই প্রমাণ করে এনসিপির রাজনীতি মূলত সুবিধাবাদ আর ক্ষমতার লোভে গড়া।

সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো- এরা এখন এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে যেখানে ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানকে তুচ্ছ করা হচ্ছে। যারা ৭১- এর ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা স্বাধীনতার মূল ভিত্তিকে দুর্বল করতে চায়, তাদের সাথেই এনসিপির সখ্যতা বাড়ছে। এ কারণেই আজ অনেক মানুষ মনে করেন, এনসিপি ধীরে ধীরে এমন একটি গোষ্ঠীতে পরিণত হচ্ছে যারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না; বরং বিভাজন, উসকানি ও অস্থিতিশীলতার রাজনীতি করছে।

কিছুদিন আগেও যাদের সাধারণ জীবনযাপন ছিল, তারা হঠাৎ বিপুল অর্থ-বিত্তের মালিক হয়ে গেছে—দামী গাড়ি, বিলাসী জীবন, হাতে সর্বাধুনিক ফোন। জনগণ প্রশ্ন করছে, এত টাকা কোথা থেকে এলো? রাজনীতিকে কি আদর্শের জায়গা থেকে সরিয়ে ব্যবসায় পরিণত করা হচ্ছে? জনগণের আবেগ ব্যবহার করে ক্ষমতার শর্টকাট খোঁজার এই রাজনীতি বেশিদিন টিকবে না।

সবচেয়ে বড় ভুল তারা করেছে জনগণকে অবমূল্যায়ন করে। তারা ভেবেছে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে, উত্তেজনা ছড়িয়ে, ইতিহাস বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যায়নি, সংবিধানের মর্যাদা ভুলে যায়নি। যারা এদেশের ইতিহাস মুছে ফেলতে চাইবে, জনগণই তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

এনসিপি নেতাদের বুঝতে হবে- রাজনীতি শুধু স্লোগান না, শুধু লাইভে এসে উসকানি দেওয়াও না। রাজনীতি মানে দায়িত্ববোধ, পরিপক্বতা, আদর্শ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। হাত-পা বড় হলেই মানুষ বড় হয় না; রাজনৈতিকভাবে বড় হতে হলে ইতিহাস জানতে হয়, গণমানুষকে বুঝতে হয়, আর নিজের কথার দায় নিতে হয়। তা না হলে মানুষ একসময় তাদেরকেই প্রত্যাখ্যান করবে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৬ সকাল ৭:৪৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×