ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের 'সামাজিক মূল্যবোধের পরিপন্থী' হিসেবে চিহ্নিত করে ৮৪টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর।
বুধবার মহা পুলিশ পরিদর্শকের পক্ষে পুলিশ সদরদপ্তরের সহকারী মহা পুলিশ পরিদর্শক (এআইজি-মিডিয়া) নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে ওইসব ওয়েবসাইটকে 'অশ্লীল ও বিকৃত' উল্লেখ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হয়।
৮৪ টি ওয়েবসাইটের তালিকা দিয়ে এতে বলা হয়, সেগুলোতে বেশ কিছুদিন ধরে কথিত বাংলাদেশী মানুষের গোপনে ধারণকৃত যৌনতার ছবি ও ভিডিও প্রদর্শন করা হচ্ছে। সেগুলোতে অনেক অভিনেতা-অভিনেত্রীর জাল (সুপার ইম্পোজ করা) ছবিও ছড়ানো হয় উল্লেখ করে চিঠিতে বলা হয়, এর ফলে অনেকের সম্পর্ক ভেঙে যাওয়ার পাশাপাশি তারা সামাজিকভাবে হেয় হচ্ছেন।
এতে আরও বলা হয়, এসব সাইট বাংলাদেশের সামাজিক মূল্যবোধের পরিপন্থী হলেও বিদেশ থেকে পরিচালিত হয় বলে পুলিশ সরাসরি কোন ব্যবস্থা নিতে পারছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএইচ/১১২৬ ঘ.
দৃষ্টি আকর্ষন-৮৪টি ওয়েবসাইট বন্ধ করতে পুলিশ সদরদপ্তরের পরামর্শ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।