somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলি পন্য বয়কট সম্পর্কেঃ

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে দেখলাম ইসরাইলি পন্য বয়কটের ডাক দেয়া হচ্ছে।
ব্যাপারটি বুঝলাম না। কারণ আমাদের সাথে তো ইসরাইলের সম্পর্ক নাই। তাহলে ওদের প্রোডাক্ট আসলো কোথা থেকে??
বিভিন্ন মানুষের পোস্টে যেসব ইসরাইলি প্রোডাক্টের লিস্ট দেয়া হচ্ছে, সেটা দেখে আমি আরো অবাক হলাম।
Pepsi, Coca Cola,7up,Mirinda, KitKat, Loreal, Apex,Kodak, Gillette, Nike, Intel, Disney,এছাড়া Nestle এর সকল পণ্যঃ Nescafe,Maggi Noodles,Nedo, ইত্যাদি৷

আমি আরো অবাক হলাম।
maggi noodles মালয়েশিয়ার, intel, pepsi, coca cola disney, Gillette আমেরিকার, Loreal ফ্রান্সের, Nestle সুইজারল্যান্ডের।
in fact, উপরের একটাও ইসরাইলি পন্য না।
দয়া করে বিভ্রান্ত হবেন না এইসবে। এই লিংকে যান। যেগুলো জেনুইন ইসরাইলি brands .. সেগুলো দেখুন।
Click This Link

হয়ত বলতে পারেন যে উপরের কিছু প্রোডাক্টের মালিক বা পরিচালনা পরিষদের কেউ কেউ ইহুদি। যেহেতু দুনিয়ার যে প্রান্তেই ইহুদি জন্ম নিক, সে by default ইসরাইলের নাগরিকও বা হবার ক্ষমতা রাখে, সেহেতু এরা ইসরাইলকে সাহায্য করে।
সুতরাং এদের বর্জন করুন।
ভাই, সেই হিসাব করলে তো এই ফেসবুকও বাদ দিতে হবে।

চেলসির খেলা দেখা যাবে না। কারণ মালিক রুশ ইহুদি আব্রামোভিচ। Google ব্যবহার করা যাবে না, কারণ Sergey Brin রুশ বংশোদ্ভূত ইহুদি। and guess what?? ল্যারি পেজও ইহুদি।
Dell ল্যাপটপ কম্পিউটার কেনা যাবে না, কারণ মাইকেল ডেল একজন ইহুদি।

Microsoft এর Co-founder পল এলেন ও ইহুদি।
আমেরিকার অন্যতম ক্ষমতাধর ব্যক্তি Michael Bloomberg একজন ইহুদি।
oracle এর মালিক Larry Ellison একজন ইহুদি।

পারবেন এসব ছাড়া থাকতে??

আর পারসোনালি আমি এইভাবে মানুষকে ধর্মীয় পরিচয়ে generalize করা, stereotype দৃষ্টিতে দেখা পছন্দ করি না। দুনিয়াতে সব সময় কিছু মানুষ খারাপ থাকে, সবাই না। কিছু মানুষের খারাপ কর্মের দায়ভার দুনিয়ার সবাইকে নিতে হয়।

যেমন আমেরিকা সহ সারা ইউরোপে এখন চলছে ইসলামোফোবিয়া। 9/11 এর পর থেকে।
অনেকটা গত শতাব্দীর অ্যান্টি সিমেটিজমের মত। অর্থাৎ ইহুদি বিদ্বেষবাদের মত। এখন মুসলিম দেখলেই আল কায়দা, জেহাদি বা সন্ত্রাসী বা জঙ্গি বলে তারা ট্যাগ দেয়। এই সুযোগ করে দিয়েছে তাদের লাদেনের মত অল্প কিছু উগ্রবাদি ফ্যান্যাটিক।
হয়ত একদিন এইসব কিছু মানুষের জন্য ১.৬ বিলিয়ন মুসলিমদের মাসুল দিতে হবে।

ফিলিস্তিনিতে যা হচ্ছে সেটা গনহত্যা। আমরা এতো হাজার মাইল দূরে বসে কষ্ট পাচ্ছি, আর জর্ডান, লেবানন, সৌদিরা কী করতেছে??
যত মানুষ ফিলিস্তিনি ভুখণ্ডে আছে, তারচেয়ে বেশি মানুষ আছে লেবানন আর জর্ডানের রিফিউজি ক্যাম্পে শরণার্থী হিসেবে। আজ এতোকাল এই সমস্যা চলছে। ৪ বার সমগ্র আরব বিশ্ব এক হয়ে ইসরাইলের সাথে যুদ্ধে গেছে, এবং নিজেদের ভুলে চারবারই শোচনীয়ে পরাজয় বরণ করেছে নিজেদের ভুলে।

কই?? একবারও তো শুনি নি ফিলিস্তিনিদের অস্ত্র দিয়ে সাহায্য করে তাদের মুক্তিযুদ্ধ করার জন্য আরব বিশ্ব এগিয়ে আসছে !! কেন এমন হয় না জানেন??
ISIS বা আল কায়দার তো অস্ত্রের অভাব হয় না। তাহলে ফিলিস্তিনিরা কেন পাথর মারে??

এসব প্রশ্ন কেউ করে না। কারো মনে আসে না। যে সৌদি সরকার সারাদিন ধর্মের ছবক দেয়, তাদের পাশেই ২০০২ সালে সুদানে লাখ লাখ মুসলিম না খেয়ে দুর্ভিক্ষে মরেছিলো। কই? তাদের খাবার জোটে নি কেন??
তারা কালো বলে তাদের মরা লাশ দেখলে অনেকের হয়ত মনে দাগ কাটে না। তাই না?? হায়রে মানুষ।

ক্রেডিটঃ Faisal Shovon
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×