somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ওজিল সোয়াব পাবেন না তা কে বলল?'

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেসুত ও্যজিলের একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল বিতর্ক চলছে৷ এক পক্ষ গাজার আহত শিশুদের অনুদান না দেয়ায় জার্মানির এ তারকা খেলোয়াড়ের সমালোচনায় মুখর, অন্যপক্ষ বলছেন ও্যজিলের উদ্যোগ প্রশংসনীয়৷


বিতর্কের সূত্রপাত ও্যজিলের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট থেকে৷ সেখানে ও্যজিলের হয়ে জানানো হয়, বিশ্বকাপ থেকে তাঁর সমস্ত আয় তিনি দিয়ে দেবেন শিশুদের৷ সেখানে লেখা হয়েছে, আগে তিনি ব্রাজিলের ১১জন শিশুর অস্ত্রোপচারের অর্থ জুগিয়েছেন, তবে সংখ্যাটাকে বাড়িয়ে তিনি ২৩ করতে চান৷

কিন্তু খবর ছড়িয়ে যায় মুসলমান খেলোয়াড় ও্যজিল গাজায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসায় ব্যয় করবেন বিশ্বকাপ থেকে করা তাঁর সমস্ত আয়৷ বাংলাদেশের একটি অনলাইন সংবাদপত্র, বেশ কয়েকজন অখ্যাত ব্লগার এবং ইয়াহুস্পোর্টসের খবরে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হলেও পরে অবশ্য প্রকৃত সত্য জানা গেছে৷ সত্যটা এমন, ও্যজিল ব্রাজিলের শিশুদের অনুদান দিয়েছিলেন গাজায় যুদ্ধ শুরুর আগে৷ তাঁর পরিকল্পনায় গাজার শিশুরাও আছে্ বলে এখনো জানা যায়নি৷

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক তারপরও থামেনি৷ সামহয়্যার ইন ব্লগে নিপুন কথন তাঁর পোস্টের শিরোনাম দিয়েছেন, ‘ওজিলকে নিয়ে বিভ্রান্তির একশেষ'৷

পুরো বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি লিখেছেন, ‘‘আমরা আরও একবার প্রমাণ দিলাম, যে আমরা হুজুগে বাঙালি৷ ফেসবুকের ভুয়া কিছু পেইজ, দেশের প্রথম সারির একটি অনলাইন পত্রিকার খবর এমনকি বাইরের কিছু মিডিয়াতেও ওজিলকে নিয়ে বিভ্রান্তি ছাড়ানো হলো৷

অবাক হলাম, ইয়াহু স্পোর্টসও নিশ্চিত না হয়ে এমনটাই লিখেছে! যদিও তাঁরা রিপোর্টের শেষে লিখে দিয়েছেন যে তাঁরা এখনও পুরোপুরি নিশ্চিত নন এই ব্যাপারে, তবে ওজিলের ফেসবুক পেইজে ব্রাজিলের শিশুদের অপারেশনে সহায়তার ইঙ্গিত রয়েছে৷''

অনেকে যে খবরে সত্যতা যাচাই না করে ভুল খবরেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছেন এ নিয়ে নিপুন খানিকটা বিস্মিত এবং বিরক্ত৷ এ অনুভূতি প্রকাশ পেয়েছে তাঁর লেখার এ অংশে,‘‘ কোথায় তিনি বিশ্বকাপে আয় করা ২৪০ হাজার ইউরো ব্রাজিলের ভুগতে থাকা শিশুদের অপারেশনের জন্য দেয়ার কথা বললেন, আর সেটাকে আমরা প্যালেস্টাইনের যুদ্ধাহত শিশুদের জন্য ওজিলের দান বলে খবর রটিয়ে দিলাম!

একবার ভালো করে যাচাই বাছাই করারও প্রয়োজন অনুভব করলাম না! নায়ক বানিয়ে দিলাম ওজিলকে! ওজিলের মুখপাত্র ক্রীড়া সাংবাদিক রব হ্যারিসও টুইট করে বিষয়টির অসত্যতা নিশ্চিত করেছেন৷ এরপর আর কি কোনো সন্দেহের অবকাশ আছে?''

তাঁর প্রশ্ন, ‘‘ বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের আতিথেয়তায় মুগ্ধ ওজিল ফেসবুক পেজে ঘোষণা দিলেন আরও ২৩ জনের দায়িত্ব নেয়ার বিপদে দুঃস্থ মানুষের পাশে যিনি দাঁড়ান, তিনিই তো নায়ক৷ কিন্তু, না জেনে ভুলভাবে ভুল খবরে আমরা কাউকে কেন নায়ক বানাব?''

শেষে সবার উদ্দেশ্যে নিপুনের অনুরোধ, ‘‘দেখে, শুনে, বুঝে, ইন্টারনেটের বিভিন্ন বিশ্বস্ত সূত্র যাচাই করে তারপর পোস্ট দিন৷ মানুষ যেন ভুল বার্তা না পায় আপনার কাছ থেকে৷''

সামহয়্যারইনের আরেক ব্লগার সিদ্দিকী শিপলু ও্যজিল ব্রাজিলের শিশু, নাকি গাজার শিশুদের চিকিৎসার জন্য টাকা দিলেন এ প্রশ্ন তোলাটাকেই অমানবিক এবং অযৌক্তিক মনে করেন৷ ‘‘ওজিলের অনুদান গাজায় না-কি ব্রাজিলে?''-এর এই পোস্ট তিনি নিজের বক্তব্য প্রকাশ করেছেন আঞ্চলিক ভাষায়৷




তাঁর মতে, ‘‘ওজিল অনেকের চাইতে অনেক উপরের স্তরের যে সে বিশ্বকাপ থেকে ইনকামের অংশ দুঃস্থ শিশুদের দান করছে৷ সেই কাজের লাইগাই তারে নিয়ে গর্ব করেন৷ ''

কেউ কেউ মুসলমান হয়েও গাজার শিশুদের না দিয়ে অনুদান ব্রাজিলের শিশুদের দেয়ায় তাঁর সোয়াব বা পুণ্য হবেনা বলায়, শিপলু তাঁদের বক্তব্যের বিরোধিতা করেছেন৷

সব কিছুর ওপরে যে মানবতা এবং কোনো মানুষ তাঁর অবস্থান থেকে যে কোনো জীবের কল্যাণ করলেই যে সোয়াব হতে পারে এমন মত প্রকাশ করতে গিয়ে শিপলু লিখেছেন, ‘‘ব্রাজিলের দুঃস্থ শিশুদের দান করলে ছওয়াব পাবে না তা আপনারে কে কইলো? নেট ঘেটে যতটুকু দেখলাম তাতে বুঝলাম সে অফিশিয়ালি ব্রাজিলের দুঃস্থদের জন্য টাকা দিয়েছে৷ কিন্তু দিয়েছে তো.. .. .কয়জন দেয়?''

তাঁর মতে, ‘‘গাজার অধিবাসীদের জন্য অনুদান দিয়েছে আলজেরিয়ার বিশ্বকাপ টিমের খেলোয়াড়রা৷ কিন্তু আমার মতে আর্থিক সাহায্যের চাইতে কূটনৈতিক সাহায্যই তাদের দরকার৷ আর্থিক সাহায্য শুধু সাময়িক সমস্যার সমাধান দেবে৷ কিন্তু পার্মানেন্ট সমাধানের জন্য দরকার রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক সাহায্য৷''


সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ রাত ১০:০৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×