somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেচার - Nature

২৪ শে মে, ২০২০ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের কাছে অসম্ভব বলে নাকি কিছু নেই, কথাটি একেবারে ফেলে দেয়া না। তবে মাঝখানে যদি প্রকৃতি চলে আসে তখন তো ফেলে দিতেই হবে, কেননা প্রকৃতি যখন তার প্রকৃত রূপ দেখানো শুরু করে তখন মানুষের কিছুই করার থাকে না। প্রকৃতির কাছে মানুষ অসহায়। যেকোনো ধরণের মানুষের কথাই বলছি, আবেগহীন থেকে শুরু করে বিবেকহীন পর্যন্ত। সকলেই এর কাছে নত। প্রকৃতির আজিব একটা ক্ষমতা আছে, জানেন কি সেটা? শুনুন তাহলে,
যেমন ধরুন আজকের কথাই বলি, আমার জীবনে ২য় বার ফোন ভাঙ্গলাম তাও মার সাথে রাগ করে। ভাবছেন তাই বলে মার সাথে! দুঃখের আর মজার বিষয় হলো আগের বারের ফোনটাও মার সাথে রাগ করেই ভেঙ্গেছিলাম। যাহ কি শুনলাম! হ্যা এটাই সত্যি, তবে এর মানে এই নয় যে মার সাথে আমার সম্পর্ক ভালো না।
মারাত্বক ভালো সম্পর্ক আমার আর আমার মায়ের মধ্যে। এখানে প্রবলেমটা আমার যে এঙ্গারটা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না। আমি এটা নিয়ে মাথা ঘামাই না কারণ মানুষের মধ্যে ইমপারফেকশন থাকবেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যাইহোক, এই ঘটনার জন্যে মাথা হেভি গরম ছিলো আর ব্যাথাও করছিলো। ঠিক তখনি হাওয়া বইতে শুরু করলো দ্যান বৃষ্টি। শুয়ে ছিলাম উঠে বসলাম খাটে।

বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষন পর পর আলো আসছে জানালার কাঁচ দিয়ে। এই আলোটাই যথেষ্ট আমাকে থমকে দেবার জন্যে, ভয়ংকর ভালো লাগে আলোটা। প্রকৃতির এই রূপ দেখে বরাবরের মতোই আমার মনটা নরম হয়ে গেলো আর মনে হচ্ছিল এই শহরের সকল আবেগ আমার উপর ভর করেছে। ভাবছিলাম কি একটা জিনিস মেঘ, বৃষ্টি, ঝড়, হাওয়া যাই হোক আমরা এগুলোর কাছে কত আসহায়! জন্ম, মৃত্যু, বিয়ের মতোই প্রকৃতির উপর আমাদের কোনো হস্তক্ষেপ সাপোর্ট করে না। আবেগহীনদের মাঝে আবেগ, বিবেকহীনদের মাঝে বিবেক, মানুষকে তার যথাযথ স্থান বরাবরের মতো চিনিয়ে দিতে প্রকৃতির এই ভয়ংকর রূপই যথেষ্ট।

প্রকৃতির এই রূপ থেকে আমাদের অনেককিছুই শেখার আছে। এইতো আমি আজকে যা শিখলাম, আমার এঙ্গার টাকে এবার ভালোভাবে মডিফাই করতে হবে, কন্ট্রোলিং টাকে আয়ত্ত করতে হবেই। অযথাই মার সাথে রাগ করে ফোনটা ভাঙ্গলাম। মানুষের মন যে কেন এমন রূপ বদলায় আল্লাহ পাক ভালো জানেন, হয়তো যথেষ্ট কারণ আছে। আমরা মানুষরা যে সবকিছুর সাথে রূপ বদলানোটাকে আয়ত্ত করবো কবে!? একবার ভাবছি ঠিক করেছি ফোন ভেঙ্গেছি কিন্তু ঠিক করলাম কিভাবে তা ভেবেই অনুশোচণা হচ্ছে। এই হচ্ছে জীবন! ঠিক আর অনুশোচণা বুঝতে বুঝতেই জীবনটা পার হয়ে যাচ্ছে। এমন জীবনগুলো অনেক বড় হয় বিধায় অনেক কিছুই শেখার আছে জীবনের কাছে তেমনি প্রকৃতির কাছে।।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ দুপুর ২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×