somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটের জনপ্রিয় সাতকরা

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতেজ সাতকরা

সাতকরা (Citrus macroptera var. assamensis) ভারতের আসামের পাহাড়ী এলাকার একটি আদি ফল। এটি সাইট্রাস গোত্রের অন্তর্ভুক্ত। প্রাচীনকাল থেকে স্হানীয় আদিবাসীরা এটি রান্না ও ঔষধ হিসেবে ব্যবহার করে আসছেন। সিলেট অঞ্চলের এটি একটি অত্যধিক জনপ্রিয় ফল। ফল দেখতে চ্যাপ্টা গোলাকার, খোসা পুরু, শাঁস পরিমাণে খুব কম, টক ও তিতা। প্রতিটি ফলের গড় ওজন প্রায় ৩২৯ গ্রাম। মাংশের সাথে রান্না করলে একটি আকর্ষণীয় ঘ্রাণযুক্ত খাদ্য তৈরি হয়। মূলত সাতকরা ও গরুর পায়ের হাড় দিয়ে জনপ্রিয় খাট্টা (ঝোলযুক্ত টক) তৈরি করা হয়। এছাড়া মাংশের ভুনাও তৈরি করা হয়। ঘ্রাণের জন্য সিলেট অঞ্চলে এটির এতো কদর। লন্ডনে এটি প্রচুর পরিমাণে রপ্তানী হয়।


জাম্বুরা গাছে কলমকৃত সাতকরা

ফলের রঙ কিছুটা হলদে হলে তা সংগ্রহ করা যায়। সাতকরা গাছে সাধারণতঃ ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ফল পরিপক্ক হয়।
সাতকরা কমলার কোয়ার মতো কেটে শুকিয়ে সংরক্ষণ করা যায়। বংশবিস্তারে বীজ খুব কার্যকর নয়। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন জাম্বুরার উপরে কলম করে সাতকরার চারা উৎপাদন করলে সেটা থেকে গাছের বৃদ্ধি ও ফলন ভাল হয়। সিলেটের জৈন্তা'তে অবস্হিত সাইট্রাস গবেষণা কেন্দ্রে এই ফল নিয়ে বেশ গবেষণা করা হয়েছে।


বাজারে সাতকরা বিক্রেতা

সাতকরার আচারঃ
(একদম ফ্রি :))

উপকরণঃ সাতকরা ৬টি, তেঁতুল পিউরি ১ কাপ, সিরকা ২ কাপ, চিনি দেড় কাপ, লবণ ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, ভাজা পাঁচফোড়ন গুঁড়ো ১ টেবিল চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়ো ১ চা চামচ, ভাজা ধনে গুঁড়ো ১ চা চামচ, আস্তা পাঁচফোড়ন আধা চা চামচ, সরিষার তেল ৩ কাপ।

প্রস্তুত প্রণালীঃ

সাতকরা হালকা করে চেঁছে ওপরের সবুজ আবরণ ফেলে ধুয়ে-মুছে নিতে হবে। ভেতরের অংশ বাদ দিয়ে ছোট ছোট টুকরা করে কাটুন। কাটা সাতকরা ১ কাপ সিরকা, অল্প লবণ, হলুদ দিয়ে প্রেশার কুকারে দু্ই শিসে (সিটি) সেদ্ধ করতে হবে। কড়াইতে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন দিতে হবে। রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, সামান্য সিরকা দিয়ে কষাতে হবে। কষানো হলে সাতকরা দিয়ে ৫ মিনিট নাড়তে হবে। এখন বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, তেঁতুল পিউরি দিয়ে ১৫ মিনিট নাড়তে হবে। সাতকরা ও তেঁতুল মাখা মাখা হলে ভাজা মসলা গুঁড়ো দিয়ে আরো ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। পরপর ঠান্ডা করে কাচের বয়ামে সংরক্ষণ করুন।
_______________
তথ্য ও ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×