একাত্তরের ঘটনা
০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একাত্তরের ঘটনা
মায়ের সামনে ছেলেটাকে
করলো গুলি পাকসেনারা
মেয়েটাকেও ছাড়লো না,
টেনে হিঁচ্ড়ে নিয়ে গেলো
করবে বলে লাঞ্ছনা
এযে একাত্তরের ঘটনা।
যুদ্ধে যাবে ছেলে,
বুকের মাঝে পাথর বেঁধে
মা পাঠাল ছেলেটাকে
বাবা দিলেন সান্ত্বনা;
এ যে একাত্তরের ঘটনা।
বউ, মেয়ে বা মাকে রেখে
কিংবা বাবা, ছেলেকে ফেলে
যোদ্ধা গেলো যুদ্ধেতে
পাকসেনাদের রুখতে হবে
মাতৃভূমি স্বাধীন হবে
প্রয়োজনে মরতে হবে,
নিজের জীবন বিলিয়ে দিয়ে
স্বাধীনতা আনতে হবে
এটাই ছিলো মন্ত্রণা
এ যে একাত্তরের ঘটনা।
রাজাকাররা হাত মেলালো
পাকসেনাদের সাথে,
আলবদরও হলো সাথী
এরা মিলে করলো গঠন
শান্তি কমিটি।
শান্তি কমিটি? এদের কাজটা ছিলো কি?
কেমন করে খুনি হবে, পশু হবে,
দেশমাতাকে কষ্ট দেবে,
মুক্তিসেনা ধরিয়ে দেবে,
মা বোনদের হরণ করে
লাজ-লজ্জা বিলিয়ে দিয়ে
পশুর চেয়েও পশু হবে।
এসব তো নয় রটনা;
এ যে একাত্তরের ঘটনা।
এমনি করে নয়টি মাসের
যুদ্ধ হলো শেষ
মুক্তিরা সব করলো ধারণ
বিজয়ীরই বেশ
দেশটা মোদের স্বাধীন হলো
আসলো স্বাধীনতা
বিনিময়ে দিতে হলো
অনেক অনেক রক্ত তাজা,
ছিলো অনেক দুঃখ গাঁথা,
তিরিশ লক্ষ প্রাণের কথা
কয়েক লক্ষ মায়ের কথা; বোনের কথা
সাথে ছিলো ত্যাগের কথা
এবং ছিলো ঘৃণার কথা
এসবই হলো বাংলাদেশের
স্বাধীনতার কথা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন