গণতন্ত্র মুক্তি পাক
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বৈরাচারের পতন হলো
জনমনে স্বস্তি এলো
মুক্তি পেলনা গণতন্ত্র ।।
নুর হোসেনের গণতন্ত্র
ড্রইংরূমে বন্দী হলো
জনগণের কী লাভ হলো ?
কেউবা বড় নেতা হলো
শাসনদন্ডে ভাগ বসালো
জনগণের গণতন্ত্র,
কোথায় যেন হারিয়ে গেলো?
শ্লোগানবাজীর দিন ফুরালো
দেশে নতুন সংসদ এলো
এলো না ফিরে গণতন্ত্র ।।
কাগজে-টিভিতে গণতন্ত্র
বলছে সবাই দিবারাত্র,
হায়রে সাধের গণতন্ত্র !
বক্তৃতাতেই রয়ে গেলো ।।
মিছিলে-মিটিং-এ তপ্ত শ্লোগান,
গণতন্ত্রের শুনি আহ্বান
গণ মানুষের গণতন্ত্র
স্বপ্ন হয়েই রয়ে গেলো ।।
নেতাদের মুখে ফুটছে খই
গণতন্ত্র আসছে ঐ -
আসছে কত তন্ত্রমন্ত্র ?
এলো না ফিরে গণতন্ত্র !
তবে কি মিছে হাঁকডাক?
গণতন্ত্র এক "কাগুজে বাঘ" ?
সবার মুখে এক আওয়াজ
"গণতন্ত্র মুক্তি পাক" ।।
জনগণের গণতন্ত্র -
জনারণ্যেই হারিয়ে গেলো,
স্বপ্নে দেখা গণতন্ত্র
স্বপ্ন হয়েই রয়ে গেলো ।।
গণ অভ্যুথান সফল হলো
রাজনীতিতে সুদিন এলো,
ফিরে এলো না গণতন্ত্র ?
মজুতদারের পোয়াবারো,
রাজাকারেরা মুক্তি পেলো,
মুক্তি পেলো না গণতন্ত্র !!
মাগো তোমায় কথা দিলাম,
"রূখবো সকল ষড়যন্ত্র,
রক্তে কেনা গণতন্ত্র
রক্ত দিয়েই রাখবো" ।।
ভুলে গেছো তোমরা সবাই -
রক্তে গড়া এ গণতন্ত্র
কারো দয়ার দান -এ নয় ।।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন