ভেবেছিলাম লিখবো আমার জীবন কথা,
বন্ধু শুধায়, কি বলিস যা-তা?
এত শখ কেন ব্যাটা?
তুই কি আর কেউকেটা?
শুনবে কে তোর প্যাচাল?
আমি বলি, চুপ থাক! ওরে বাচাল।
ও বলে, আয়নার দিকে একবার তাকা,
আমি দেখলাম, হাসি মুখ ফক ফকা
ও বলে, কি দেখছতাছস! বোকা?
তুই একটা আপাদমস্তক বেবুন,
তোর কাছে, কি আছে কোন গুণ?
বেগুন রান্না করে তরকারী খাওয়া যায়,
রোযার মাসে বেগুন অভিজাত হয়ে যায়,
তোর ভাগ্যে তাও নাই,
তোর যা শরীর,
পোকা-মাকড়ের ও খেতে রুচি হবে না।
হতাশ আমি, শুধু বলি,
অফ যা শালা!অফ যা;
আর ভাবি আমাকে দিয়ে
সত্যিই কী কিছু হবে না??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



