গাট্রিওয়ালা, গাট্রিওয়ালা যাচ্ছো কোথায় ভাই,
বেশী কথা বলোনা আর, সময় যে মোর নাই।
গাট্রি নিয়ে যাচ্ছি আমি ঐ দূর মসজিদে,
খাবো দাবো দাওয়াত দিব, রাত কাঠাবো তাতে ।
চলো ভাই চলো ভাই বহুত ফায়দা হবে,
এই কাজেতে হর কদমে লক্ষ্য নেকি পাবে,
হজরতজ্বীর কথা শুনলে দিলটা নরম হয়,
জামাতের চিল্লায় গেলে, জান্নাত নসিব হয়।
তুনি কি ভাই আমার সাথে যাবে চিল্লায় ?
দাওয়াত দিব ঘরে ঘরে প্রতি মহল্লায়।
এত কন চিন্তা করছ? চলনা ভাই চল
তাবলীগেতে গেলে তুমি করবে অতি ভাল ।
গাট্রিওয়ালা, গাট্রিওয়ালা ভাবছি আমি ভাই
হাদিছে কয় মসজিদেতে রাত কাঠাতে নাই।
তোমরা তো ভাই সব মসজিদকে- করেছ হোটেল
হান্ডি, পাতিল, লাকডী চুলা রাখিবে অঢেল।
খাও দাও কাপড় শুকাও নামাজর জায়গায়,
মসজিদ হল নামাজের জায়গা এসব কি মানায় ?
গাট্রিওয়ালা, গাট্রিওয়ালা! মূখটা কেন কালো ?
আমার কথা শুনে কি ভাই লাগেনিকো ভাল ?
শোন তবে আসল কথা- বলছি আমি ভাই
ইলিয়াছ সাহেব এই তাবলীগ- স্বপ্নে পেয়েছে ভাই।
ইসলামের পাচঁ উছুলকে বাদ দিয়েছে সে
ছয় উছুলের স্বপ্নের তাবলীগ সে বানিয়ে নিয়েছে।
স্বপ্নটাতো শরিয়ত হয়- নবিদের বেলায়
উম্মতের এসব কিছু শয়তানে দেখায় ।
সাহাবিরা তাবলীগ করতেন বিধমিদের কাছে
তোমরাতো ভাই তাবলিগ কর মুসলমানদের মাঝে ।
উছুল, বেনা বিভিন্ন জিনিষ মানুষকে বুঝাও
তলে তলে নবির শানে বিয়াদবী শিখাও।
উছুল, বেনা একই জিনিষ কেও বুঝেনা তা
জল-আর পানি একই শব্দ, উছুল, বেনা ও তা ।
চলে ফেরায় বুঝাও তোমরা খাটিঁ মুসলমান
মনের মাঝে আছে তোমার বেঈমানি শয়তান।
নবির কথা শেষ জামানায় দাগাবাজ দল হবে
ঘন ঘন সবাই যারা মাথা নেড়া করবে ।
তারা তো সব ইসলাম থেকে খারিজ হয়ে যাবে
নবির কথায় প্রমান দেখো গাট্রিওয়ালার মাঝে ।
আরফাত আর হজ্জের সাথে ইজতেমার তুলনা
নাম দিয়েছে তাবলীগ জামাত মূলত ছলনা ।।
তাবলীগের অন্তরালে চলছে শয়তানি
ইসলামকে ধংস করছে নিয়ে ইহুদির মা’নী।
কুরান সুন্নায় ছয় উছুলের কোন উল্লেখ নাই
তোমরা যে ভন্ড শয়তান- প্রমান দেখ ভাই ।।
গাট্রিওয়ালা, গাট্রিওয়ালা! তাবলিগ কেন কর ?
ইলিয়াছি তাবলিগ ছেড়ে দিয়ে নবির তাবলিগ ধর ।।
মসজিদে ইমাম সাহেব- মাঠে ওয়ায়েজগন
নবির তাবলিগ করছন তাঁরা- শুন সবক্ষন
মাদ্রাসাতে হুজুরেরা - পড়ান দিন রাত
পীর বুজগ দিন রাত শিখান মারেফত ।।
এর ছেয়ে বড় তাবলিগ আর কি আছে ভাই?
অতিতের পীর বুজগ করতেন সবাই তাই ।
তোমরা কেন নতুন ধম করেছ পত্তন ?
স্বপ্নে প্রাপ্ত ছয় উছুলকে করিয়া যতন ?
ছেড়ে দে ভাই স্যায়িয়াহ বিদাত, বলি শুন ভাই
ঘরের তাবলিগ আগে কর কোরানে বলে তাই ।।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




