somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এস এম ইসমাঈল
নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

দেহ তরী

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

•দেহতরী

দেহতরী করলাম ছাই ভবরঙ্গে মজে
এবার ভবদরিয়া পাড়ি দিব কিসে?
মোর সাধের জনম গেল বৃথা
পাইলাম না প্রাণ বন্ধুর দেখা।।

তরীর বৈঠা খাইছে ঘুণে
অযতনে-অচেতনে
১৩ শত্রুর কথা শুনে
দিন গেছে মোর হাসি গানে।।

মাটি-বাতাস-আগুন-পানি
দয়াল তোমার মেহেরবানী
ভান্ডে সবার আছে সমান
সবার তরে একই নিদান।।

কেউবা সাদা, কেউবা কালো
কেউবা ভাবুক, কেউবা পাপী
কেউবা আবার নাস্তিক হলো
সবারে সমান বাসো ভালো।।

একবার যদি পাইতাম তারে
মনের ব্যথ্যা কইতাম তারে
প্রভু তুমি দাও দেখা দাও
আবুঝ মনের জ্বালা জুড়াও।।

আগুন ছাড়াই রান্না চলে
দেহ চুল্লীর ভিতরে
বাতাস ছাড়াই তুফান জাগে
গহীন মনের মাঝারে।।
মেঘ ছাড়াই বৃষ্টি নামে
দুই নয়নের নীরে
মাটির দেহ হবে খাঁটি
অংগে মাখো দেশের মাটি।।
স্বাগতম! সুস্বাগতম!! হে পীরে বাঙ্গাল!!!
বাতিল ফিরকার তুফান ভারী
ভিড়াও তব বিজয় তরী
তোমার তরে গুনছে প্রহর
সুন্নী জনতা মাস ফি বছর।।
শুষ্ক জীবনে ঢালো প্রাণবারি
উঠুক জেগে সুন্নীরা সব
মোহ নিদ্রা ছাড়ি।।
স্বাগতম! সুস্বাগতম!! হে
পীরে বাঙ্গাল সাবের শাহ্‌!!!
তোমার ছোঁয়ায় কেটে যাবে
বাংলার ঘোর অমানিশা।।
মালী
দুনিয়ার বাগানে ফুটলে সে ফুল
দু'দিন পরে ঝরে যায়,
মন বাগানে ফুটলেরে ফুল
মরার পরও সতেজ রয়।।

মারিফাতের পথিক যারা
মন বাগানের মালী তাঁরা,
চাষ করে সে মন বাগানে
ফোটায় কমল তনুমনে।।

আমার মনে বড় আশা
ফুলটি কবে বাঁধবে বাসা?
গহীন বনের আঁধার চিড়ে
ফুটবে আমার দেহবনে।।

'ইল্লাল্লাহ' সে গাছের চারা
চায় সে চোখের পানির ধারা,
জিকির মনে করলে জারী
ফলবে ফসল রাশি রাশি।।

সাজালে তোর বাগান খানি
খুশী হবে মন বেপারী,
দিলের গাছে দাও চোখের পানি
সফল হবে দুনিয়াদারি।।

শরীয়ত সে বাগানের সার
তরীকত তার বসন্ত বাহার,
হাকিকতে পৌঁছতে হলে
যেতে হবে আপন ভুলে।।

মারিফাত তার শেষ মোকাম
চিন্তা কর ওরে মুসলমান
ইল্লাল্লাহর জিকির ছাড়া
মারিফাতের পথ পাবে না।।
মোর সাধন ভজন গেল বৃথা
পাইলামনা প্রাণ সখার দেখা
একবার যদি পাইতাম তারে
মনের কথা কইতাম রে।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×