নূর নবীজীর নামটি শুনে দরূদ যেজন পড়ে না
তার মত মহা কৃপণ এ ভূবনে আর হবে না,
এটা আমার কথা নয়, হাদীসে পাকের ঘোষণা
সন্দেহ হয়, মিলিয়ে দেখ? হাদিসের কিতাব ছয় খানা।।
নবীজীর নাম শুনে যারা করে আঙ্গুলি চুম্বন
জেনে রেখো তারাই পাবে নূর নবীজীর দর্শন।।
বেশী করে পড়লে দরূদ, খুশী হবেন আল্লাহ্ মাবুদ
যেজন বেশী দরূদ পড়ে, সে জন রবে নবীজীর সাথে।।
শয়তানের সে সাধ্য কোথায়, ধরতে পারে নবীর সুরত?
স্বপ্নে একবার দেখলে তাঁরে, দূর হয়ে যায় সকল বিপদ।।
সব কাজেরি আছে জেনো কিছু নিয়ম ভবে
দোয়ার সাথে দরূদ পড়, তবেই দোয়া কবুল হবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


