আদম নবী নাযাত পাইলেন যে নামের উসিলায়,
সেই নামেরি গুন গাহে দেখনা সারা দুনিয়ায়
যে পাক নামের গুনে নুহ নবীর কিস্তি ভাসে
যে পাক নুরের বরকতে ইউনুসেরে খায় না মাছে।।
যে পাক নামের গুনে আইয়ুব নবীর বিপদ উদ্ধার
যে পাক নুরের বরকতে মুসা পেলেন খোদার দিদার
যে পাক নামের গুনে ইব্রাহিম না পুড়ে আগুনে
যে পাক নুরের বরকতে ইসমাইলের জীবন বাঁচে।।
যে পাক নামের গুনে ইসা নবীর ঠাঁই আসমানে
সে নূর নবীজীর উম্মত হতে আসবেন তিনি ফের ভূবনে
যে নবীজীর নবুয়তের সাক্ষী দিয়ে রোজ আযলে
গেয়ে গেলেন সব নবীরা তাঁর গুণগান এ জগতে।।
আদম যখন কাদা মাটি, তখনও তিনি রাসুল খাঁটি
তাঁর নুরতে উজালা জাহান, দেখতে কত পরিপাটি
আল্লাহ্ বলেন শুন মোমিন, স্বয়ং আমি আর ফেরেশতাগণে
দরূদ পাঠাই সদা যে প্রিয় নামে, তোমরাও পাঠাও সবে মিলে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


