মদিনাতে শুয়ে নবীগো মোদের সালাম শুনতে পান,
এ গরীবে দয়া করে মদিনাতে নিয়ে যান।।
আরজি আমার কবুল করেন, ওগো দয়াল নবীজী!!
চলি যেন সরল পথে, যে পথে আল্লাহ্ রাজী।।
আশা করি দয়াল নবীজী করবেন মোরে শাফায়াত
তাঁর ওসিলায় রোজ হাশরে পেয়ে যাব আমি নাযাত।।
ফেরেশতারা যদি আমায় নিয়ে চলে জাহান্নাম,
কেঁদে কেঁদে বলব আমি ওগো নবী আপনার নাম!!
আপনার নামে দয়াল আল্লাহ্ করেন আদমের গুনাহ মাফ
সেই নামের তাসবীহ জপে পার হব, দুনিয়া-আখিরাত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


