এলেন মুহাম্মাদ রাসুল, সবাই খুশীতে মশগুল
পূর্ণ মা আমেনার কোল, এলো নূরানি এক ফুল
সে যে মুহাম্মদ রাসুল দঃ।।
মোর নবীজীর আগমন কালে হুর গিলমান খুশীতে দোলে
চৌদিক তাঁর আলোয় আলোকিত , তাঁর আগমনে জীবন সঞ্জীবিত
মা হালিমার রাদি কোলে, এসেছেন চলে দোজাহানের রাসুল।।
মোর নবীজীর আনন শোভা প্রকাশিল যবে
তারারা হারাল জ্যোতি, লজ্জায় চাঁদ লুকাল মেঘে
মা আমেনার ওষ্ঠ জুড়ে প্রশান্ত হাসির ঝলক।।
হাওয়া-মরিয়মের মনেও জেগেছে পুলক
মা আমেনা সবারে কন ডাকি, শুনেছেন খোদা মোর আরজি
দোয়া মোর হয়ে গেছে কবুল, ঘর আলো করে এসেছেন রাসুল।।
নূর নবীজীর জন্মের খুশীতে
সারা দুনিয়াবাসী আনন্দে মাতে
আমেনা মায়ের কোলে, বেহেস্তী প্রসূন দোলে।।
ইবলিস শয়তান কেবল হিংসায় কাঁদে
আর নজদীরা রাগে আঙ্গুল কাটে
সারা দুনিয়াবাসী আনন্দে মাতে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



