জীবন কাহনিী।
৩০ শে আগস্ট, ২০০৬ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শূন্যতা। ছোট্ট এই বুকের ভেতরটাতে বিশাল এক শূন্যতা। যে শূন্যতার সাথে উপমা চলে একমাত্র ঐ সুবিশাল মহাশূন্যের। একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রের অবস্থান কত শত আলোকবর্ষ দূরত্বে। আমারও বুকের ভেতরে তেমনি শূন্যতা। সেই বিশাল শূন্যতার মাঝে কত ব্যদনা, কত দুঃখ-কষ্ট, কত না পাওয়ার অজানা উপন্যাস তারা হয়ে ফুটে আছে। মনের আকাশের ঐ তারাগুলো অনবরত উল্কাপিন্ডের মত ছুটে এসে আঘাত করে হৃদয়ে। ক্ষত বিক্ষত করে দেয় হৃদয়ের কোষগুলোকে। ব্যথায়-ব্যদনায় নীল হয়ে যায় অন্তর। সাগরের ঢেউয়ের মত কষ্টগুলো একের পর এক এসে আছড়ে পড়ে হৃদয়ের বেলাভূমিতে। ব্যদনার নীল রং হৃদয় ছাপিয়ে ছড়িয়ে পড়ে সমস্ত দেহে। কষ্টের সেই স্বরূপ ভাষায় প্রকাশ করা যায় না। ফুটিয়ে তোলা যায়না শিল্পীর তুলিতে। শুধুই হৃদয়ের গভীরে ধারন করে ধিকিধিকি তুষের আগুনে জ্বলতে হয়। আর পৃথিবী নামের এই নাট্যশালায় অভিনয় করতে হয় হাসিমুখে। একরাশ ব্যদনার সেই বিশাল সাগর কখনো প্লাবিত হয় কূল ছাপিয়ে। নির্জন, বিষন্ন মূহুর্তগুলোতে দুচোখ ভেঙ্গে নেমে আসে অশ্র“র প্লাবন। হৃদয়ের আকাশে ছড়িয়ে থাকা পুঞ্জীভূত কালো মেঘগুলো থেকে বর্ষিত হয় শ্রাবনের অঝোর ধারা। কখনো চোখে জল না এনেও কেদে উঠে মন। অপ্রকাশিত সেই কষ্টগুলো প্রকাশের পথ খোজে। হৃদয়ের তপ্ত রক্তটুকু ব্যদনার নীলে মিলেমিশে একাকার হয়ে যায়।
মোঃ জাহাঙ্গীর কবির।
১৪.০৯.২০০৪ ইং; ২২১০
নারায়ণগঞ্জ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন
রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুন
সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন