somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ডায়রী

০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাদের পৃথিবী যখন ছেড়ে আসি, তখন ছিলো শ্রাবনের বৃষ্টি ঝরা বিষন্ন এক কালো রাত। নি:শব্দেই চলে এসেছি অ›দ্ধকারের কালো পর্দার আড়ালে করে। বড্ড তারাতারিই ফুরিয়ে গেলো জীবনের ফুল না ফোটা বসন্তগুলো। এতো অল্প সময়েই মহাকালের অসীম পথের পথিক হবো ভাবতেও পারিনি। নি:সঙ্গ পথিকের ক্লান্ত মন নিয়ে পথ চলছি। ফিরে ফিরে তাকাচ্ছি ফেলে আসা খেলাঘরটির দিকে। অবাধ্য, চঞ্চল মন অভিসারে যায় জীবনের নিষিদ্ধ অধ্যায়ে। কিছুতেই ফেরাতে পারিনা তাকে। কালের ঘূর্নিপাকে ঘুরছে পৃথিবী। কেটে যাচ্ছে সময়। আমার বিদায়ের পর, দিন রাত্রির আবর্তনে ইতিমধ্যেই কেটে গেছে বেশ কয়েকটি ঋতু। পরিবর্তনশীল এই পৃথিবী। তাই সন্দেহের নাগরদোলায় দুলছে মন। এখনো আছো নীল সবুজের সেই চিরচেনা দেশটিতে? হেমন্তের গোধূলির কমলা আলোয় সেজেছো নীলাম্বরী পড়ে? নাকি হালকা শীতে, ভোরের সোনালী আলোর পিঠে সওয়ার হয়ে, উড়ে যাচ্ছো মেঘের ওপারের দেশটিতে? সূর্য আর তারাদের রঙ্গীন আলোয় ঝলমল আজ তোমার পৃথিবী। আমার চারিপাশে কাফনের মতো বিছিয়ে আছে শুভ্র বরফের চাদর। গাছগুলোও যেনো মুখ লুকিয়েছে বরফের চাদরে। চারিদিকে সুনসান নীরবতা। মাঝে মাঝে অটুট নিস্তদ্ধতা ভেঙ্গে যাচ্ছে গাছ থেকে ঝরে পড়া বরফের টুংটাং শব্দে। মনের নদীতে জমাট বেধেছে বরফ।

অল্প কিছুদিনের পর্যটক হয়ে পদার্পন করেছিলাম পৃথিবী নামের গ্রহটিতে। এই ক্ষুদ্র সময়ের ক্ষুদ্র মূহুর্তগুলোতেই ঘটে গেলো জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি। চোখের ক্যামেরায় বন্দী হলে তুমি। চাইলাম জীবনের ফ্রেমে বেধে নিতে, বন্দী করতে হৃদয়ের খাচায়। কথা বলতে চাইলাম দেহের ভাষায়। নীড় বাধার স্বপ্ন দেখলাম মনের বাগানে। ডুবে যেতে চাইলাম ঐ কালো চোখের দিঘীতে। আমারই ছায়া দেখবো তোমার চোখের সাগরে। এত যে নিষ্পাপ চাওয়া, লজ্জায় মুখ লুকালো দারিদ্রতার গভীর অরন্যে। বাসা বাধা হয়ে উঠলোনা তাল-তমালের ছায়ায়। ভ্রমনের মেয়াদ গেলো ফুরিয়ে। তোমার সেই হাসিমাখা প্রত্যাখ্যান আমাকে ঝরিয়ে দিলো বৃন্ত থেকে। জানা হলোনা ভালোবাসার রং কেমন। শুধু ব্যদনার নীল রঙ্গে ভরে গেলো হৃদয়ের কোষগুলো।

হয়তো ব্যস্ততার মাঝেই কাটছে হেমন্তের সোনা রংয়ের বিকেলগুলো। হালকা কুয়াশা ঢাকা সকালগুলো কাটছে গরম পিঠা হাতে প্রিয়তমের পথ চেয়ে। ভোরের শিশিরের মতো ঝলমল করছে তোমার দু'চোখ আশার আনন্দে। শীতের ঠান্ডা রাতগুলোকে উষ্ণ করে তোলার মতো কেউ হয়তো ইতিমধ্যেই এসে গেছে তোমার জীবনে। ভালোবাসার গোলাপী আলোয় হেসে উঠেছে তোমার মন বাগানের কলিগুলো। তোমার সেই আনন্দের দিনগুলো ভরিয়ে দিতে চাইনা কষ্ট আর বিষন্নতার ছোয়ায়। জীবনের ওপার থেকে ভালোবাসার একটু শীতল ছোয়া পাঠালাম অদৃশ্য বাতাসের বুকে করে। ভালো থেকো। বিদায়-

মোঃ জাহাঙ্গীর কবির।
০৮.১২.১৯৯৬
নারায়ণগঞ্জ।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×