somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ কষ্টের শীতল স্রোত

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েটির নাম জয়িতা। উজ্জ্বল গৌর বর্ন তার গায়ের রং, মেদহীন একহারা গড়ন। কোমর পর্যন্ত লম্বা চুলের মেয়েটির মন ভাল নেই। কারন সে আয়না দেখতে ভয় পায়। এমনকি চৌবাচ্চার পানিতেও দেখে ভূত। মেয়েটি আর দেখতে চায় না তার বিভৎস মুখাবয়াব। দুবৃত্তরা এসিডে ঝলসে দিয়েছে মেয়েটির সুন্দর মুখ, হাত ও বুক। কারন টা সেই চিরাচরিত। প্রেম প্রত্যাখ্যান। প্রেমিকের আস্ফালন। অবশেষে কাপুরুষের শেষ অস্ত্র। এসিড সন্ত্রাস। মেয়েটির ভাললাগার মানুষটিও আজ কাছে নেই। কি এক অদৃশ্য অজুহাতে বারবার ”দুঃখিত এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভব হ্েছ না, একটু পরে আবার চেষ্টা করুন” বলে তার গ্রামীন ফোনের সংযোগ। কি ঘটেছে? অনুমানসিদ্ধ নিশ্চিত এক ব্যাপার। এতদিনের উদাত্ত বানী ”চেহারা কোন বিষয় নয়, মানুয়ের মনটাই হলো আসল” হয়ে গেছে নিস্ফল এক উপহাস।

বরাবরই ভালো ছাত্রী হিসাবে সুনাম ছিল মেয়েটির। সাময়িক বিরতি। আবারো মেধার স্বার রাখে সে এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে। মেয়েটির আনন্দ দেখে কে। কিন্তু বাবা মার চোখে হতাশা। কেননা বিয়ের বাজার বলে ভিন্ন কথা। এতো ভালো রেজাল্ট তো বিয়ের বাজারে নিস্প্রয়োজন। সুন্দর মুখের তো রমরমা বাজার। নিমিষেই বিকোয় সুন্দরী মুখ আর চাকরীজীবি পুরুষ। মেয়েটির স্বপ্ন ডাক্তার হওয়া। তার মতো অসহায় গরীব মেয়েদের কল্যানে আতেœাৎসর্গ করা। আতœবিশ্বাসে বলীয়ান মেয়েটি স্বপ্ন দেখে এক সবুজ পৃথিবীর।

প্রায়ই স্টাডিরুমে দেখা হয় ছেলেটির সঙ্গে। দুর থেকে চোখাচোখি হয়। এখন পর্যন্ত এই সার। বেশি আগ্রহ দেখায়নি মেয়েটি। ছেলেটিও এতটা সাহসী হতে পারেনি মেয়েটি বোরখা পড়ে বলে। ছেলেটির এমবিবিএস কোর্সের থার্ড ইয়ার পরীা খুব নিকটে। তাই স্টাডি রুমে বেশি বেশি সময় কাটানোটা জরুরি। তার থেকেও জরুরি সেকেন্ড ইয়ারের এই মিষ্টি মেয়েটির চোখে চোখ রাখা। রনশীল মনোভাবের ছেলেটি স্বপ্ন বুনতে খুব ভালাবাসে। আর কল্পনায়ও বাসর সাজায় মেয়েটিকে নিয়ে। মেয়েটিও ভাবে, আনমনে, আসুক না কেউ নতুন করে। কিইবা তি যদি ভালবেসে দুহাত ধরে। কিন্তু বাস্তবতা ভিন্ন্। একটু বোঝার চেষ্টা করে মেয়েটি। আর একটু সাবধান হয় সে।

ছেলেটি বেপরোয়া। মেয়েটির কোন অজুহাতই শুনতে চায় না সে। অবশেষে কফির নিমন্ত্রনে রাজি হয় মেয়েটি। মেয়েটি জানে কি ঘটবে অবশেষে। মনে মনে প্রমাদ গোনে সে। আর নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকেই অভিসম্পাত করতে থাকে। তবুও মেয়েটি অপো করে কফি হাউসের গেটে, বকুল তলায় কিংবা দোয়েল চত্বরে। আর উৎকন্ঠায় নাকের ঘাম মোছে বারবার। ছেলেটিও মহাফাপরে। কি যে এক বোকামী ঘটতে যাচ্ছে ভেবে। সুন্দরী নীল নয়নার কাহিনী শুনেছে সে এক বন্ধুর কাছে। হতবাক হয়েছে সে, স্বপ্ন ও ভেঙ্গেছে তার। আজম্ন সংস্কার মাথাচাড়া দিয়েছে তার মনে। এতদিনের শিা ও সভ্যতাও মেয়েটির কুৎসিত চেহারাকে আড়াল করতে পারল না। আশু কর্তব্য পালনের জন্য কিংবা নিতান্তই সৌজন্যেও খাতিরে মুখোমুখী হল তারা দুজন।

মেয়েটি ল্য করে ছেলেটিকে। আগের সেই উচ্ছ্বাস যেন আর নেই। কেমন নিস্প্রভ, নির্জিব ছেলেটা। অথচ মেয়েটি জানে ছেলেটি আদৌ এরকম নয়। পরিস্থিাতিটা বোঝার চেষ্টা করে সে। পিনপতন নিরবতা ভেঙ্গে অবশেষে ছেলেটিই শুরু করে। ” আসলে আমি একটু কনজারভেটিভ মাইন্ডের। আমার ফ্যামিলিও যথেষ্ট করজারভেটিভ । সে হিসাবে আমি বন্ধু নির্বাাচনের েেত্র এ ব্যাপারটাকে প্রায়োরিটি দেই। ঠিক যেমন তুমি। আমি তোমার বন্ধু হতে চাই। ছেলেটি একটু থামে। তার চোখে মুখে স্পষ্ট জিজ্ঞাসা। মেয়েটি নির্বাক বসে থাকে। কফির কাপ উপভোগ করে মেয়েটির অলস, নিস্প্রান চুমু। ছেলেটা এখনও উৎসুক। প্রানপন চেষ্টা তার। মেয়েটি এতনে সামলে নেয় নিজেকে। ছেলেটির আচারনের পার্থক্য আড়াল হয় না তার কাছে। কষ্টের এক শীতল স্রোত বয়ে যায় তার সারা শরীরে। তবুও সৌজন্যের খাতিরে কিংবা নাটকের এ অংকের পরিসমাপ্তি ঘটাতে মেয়েটিও বন্ধুত্বের জয়গান করে।

৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×