আর কত অপেক্ষা
হবে কি অবসান এই অমানিশা?
হত্যা ও গুমের রাজনীতি।
তীব্র ঘৃনা, নিন্দার ভাষা।
আমিই ঝড়াব কলমের আঘাতে
ফুসে ওঠা জনতার মানসে।
দিন কে দিন, দীর্ঘ তালিকা।
বলা নেই, কওয়া নেই, চুপচাপ একা
হঠাৎ করে নাই হয়ে যাওয়া।
ওহে দুরাচার, ভেবনা তুমি পাবে পার।
মতার খুটি হলে হতেও পার, বলি
এর পরের বার।
হত্যা ও গুমের রাজনীতি
বারবার ঘুরে ফিরে আসে
সর্বোচ্চ বিদ্যাপীঠে, ভার্সিটি ক্যাম্পাসে
অসুস্থ্য রাজনীতির চর্চা কেন?
কেন লেজুড়বৃত্তি, দলবাজি কর।
ীন স্বার্থের দ্বন্দ্বে, ভাই ভাইকে মার।
অস্ত্রের জোর সেতো স্থায়ী নয়।
ইতিহাস ঘেটেও দেখেছি আমি
কলমের তোপে অস্ত্রও ভেসে যায়।
ধিক্কার জানাই কলমের ভাষায়
মারনাস্ত্রের চেয়ে সে কম কিছু নয়।
এ সঠিক জেনো কলম আর অস্ত্র পরস্পরায়।
***কবিতাটির রচনাকালঃ ০২ মে ২০১৪ ইং। স্থানঃ হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



