somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের ভার্চুয়াল সম্পর্কগুলো জোড়াতালি দেওয়ার চাইতে চেয়ে পারিবারিক সম্পর্কগুলোকে যত্ন করতে শিখুন।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** ফেবুতে লেখালেখি করে কিচ্ছুটি হবে না, বুঝলা! নৈরাশ্যবাদীদের এহেন নেতিবাচক মনোভাব ও নাক সিটকানী বরং আমার লেখার অনুপ্রেরণা। ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যস্ত জীবনে যাদের সাথে প্রতিনিয়ত কথা বলার সময় হয়ে ওঠেনা, মুহুর্তেই তাদের সাথে ভাব বিনিময় হয়ে যাচ্ছে ফেসবুকের কল্যাণে। আর কি চাই? আপনি চাইলেও আপনার পরিচিত (প্রায় 500 মানুষের) সবার সাথে সিডিউল মেইনটেইন করে ফোনে কথা বলতে পারেন। না। সুতরাং দিন না একটা স্ট্যাটাস শেয়ার করে। তাহলেই হয়ে গেল কেল্লাফতে! তবে মানছি ফেসবুকে অতি আসক্তি সাংসারিক কিংবা ব্যক্তি জীবনের জন্য যথেষ্ট ক্ষতির কারন হতে পারে।

*** অাজকাল অনেক টিনএজ, মিডল এজ’রা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকেন (ওল্ড এজ’রাও কম যান না) । সময় ও সুযোগ দুটোই হারান তারা। বাসার কেউ অসুস্থ্য, কিংবা নিজেই এ্যাক্সিডেন্ট করে নাক ভেঙ্গেছেন, চিকিৎসা পরে থাক, দুম করে দিয়ে দিলেন স্ট্যাটাস একখানা শেয়ার করে। কারো বাচ্চা হয়েছে, কেউ মারা গেছে, কারো বিয়েতে গেছেন, কারো কুলখানিতে উপস্থিত হয়েছেন, তো আর যায় কোথায়? স্ট্যাটাস দেওয়ার লগ্ন পার হওয়ার চান্স আপনি কোনক্রমেই দিলেন না। প্রতি দশ মিনিট অন্তর আপডেট দিতেই থাকলেন!! এরকম যদি অবস্থা হয় তাহলে আপনাকে উজবুক ছাড়া আর কিছুই বলার থাকবে না।

*** ফেসবুক আশ্চর্য এক সেতু বন্ধন, একে নিটোল ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, সবার। ফেসবুক কখনো পরিবার, আত্মীয়-স্বজন এবং কর্মক্ষেত্রের (রুটি-রুজির ধান্দা) চেয়ে বেশি প্রায়োরিটি পেতে পারে না, সেদিকটা মাথায় রাখতে হবে। এটা অন্তত আমার মত।

05 মার্চ 2016, পাবনা।

বিঃদ্রঃ এক বড় ভাই আমার লোকেশন পাবনা দেখে স্ট্যাটাসে কমেন্টস করা থেকে বিরত থাকলেন। আমি জিগাইলাম, বস ব্যাপার কি? সে কইল, ভাই পাবনা দেইখা কি যেন মনে হয়? আমি ব্যাপারটা আমলে নিয়া পাবনার লোকেশনটা উঠাইয়া দিছিলাম। অতঃপর উনি একখানা চমৎকার কমেন্টস উপহার দিলেন।

****** অসুবিধা নাই, লোকেশন দেইখা যা ভাবতে মন চায়, ভাবুন। তবে ফেসবুকের ভার্চুয়াল সম্পর্কগুলো জোড়াতালি দেওয়ার চাইতে চেয়ে পারিবারিক সম্পর্কগুলোকে যত্ন করতে শিখুন।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×