somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজারের ভন্ডামী নির্মূল হোক..............।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লার ঠাকুরপাড়ায় এক পীর সাহেবের মাজার আছে "আযিযীয়া দরবার শরীফ" নামে। এখানে প্রচুর মুরিদ-ভক্তের সমাগম হয় এবং প্রচুর মানতের টাকা ও বস্তু জমা পরে।

একবার ওনার মাজারে গিলাপ পরানোর সময় দেখা গেলো, নতুন বানানো গিলাপ টা কিছুটা ছোট হয়ে গেছে, মাজারের লোকজন অনেক চেষ্টা করেও কিছু করতে পারলো না। তারপর পীরের ছেলে গেলেন বাবার দরবারে। কেঁদে বললেন, বাবা, অনেক চেষ্টা করেও তোমার ইজ্জৎ আবৃত করতে পারলাম না। এখানে উল্লেখ্য যে পীর সাহেবের ছেলে বাক-শক্তিহীন যিনি এখন তার বাবার আসনে আসীন। আবার উনার মেয়ে বাংলা সিনেমার নায়িকা......!:P

পরের দিন সকালে উঠে মাজারের লোকজন দেখতে পেল, গিলাপ এতো বড় হয়েছে যে পীর সাহেবের মাজার ঢেকেও আরো ১ হাতের মতো অতিরিক্ত আছে। ঘটনা চক্রে পীর সাহেবের পরিবারের লোকজন আমাকে নিয়ে তা দেখালো।

তখন আমার সাথে মাজারের খাদেম সহ সবচেয়ে সিনিয়র এবং শিক্ষিত কয়েকজনের সাথে কথা হইলোঃ

আমিঃ হুজুর, পীর সাহেবের কী কোন ক্ষমতা আছে?

হুজুরঃ না, সব ক্ষমতা আল্লাহর, তিনি যখন খুশি যাকে-তাকে এটা দান করতে পারেন।

আমিঃ গিলাপের ব্যাপারটা কিভাবে?

হুজুরঃ পীর বাবা আল্লাহকে বলেছেন, তিনি তা করে দিয়েছেন।

আমিঃ “আমি যখন কোন কিছু করার ইচ্ছা করি; তখন তাকে কেবল এতটুকুই বলি যে, "হয়ে যাও"। সুতরাং তা হয়ে যায়।" (১৬:৪০), এইটা তো হুজুর কোরানে লেখা আছে, সুতরাং, পীর সাহেব আল্লাহর কাছে আর্জী জানাইছে পরে আল্লাহ শুধু এই কথা বলছেন আর হয়ে গেছে, তাই তো?

হুজুরঃ হ্যা হ্যা। তাই।

আমিঃ তাহলে তো উনি অনেক কামেল পীর, তাই না?

হুজুরঃ অবশ্যই। অমুক জায়গায় অমুক কোটিপতি হয়ে গেছে, তমুক জায়গায় তমুক হারানো ঐশ্বর্য ফেরত পাইছে......।

আমিঃ আচ্ছা আচ্ছা! হুজুর আমার একটা আর্জী ছিলো? কী করতে হবে?

হুজুরঃ মানত কর, কান্নাকাটি করো, বাবার কাছে চাও। তিনি তো দেয়ার জন্যই বসে আছেন।

আমিঃ ঠিক আছে, আমি ৫টা গরু আর ১ লাখ টাকা মানত করলাম, যদি আমার নিয়ত অলৌকিক ভাবে এই গিলাপ বড় হওয়ার ঘটনার মতো পূরন হয়, তাহলে আমি এসব বাবার পায়ের কাছে এসে দিয়ে যাবো।

হুজুরঃ বলো বাবা, কী আর্জী তোমার?

আমিঃ হুজুর, আমার জন্য না। দেশের মানুষের জন্য একটা জিনিস...,। বাবা তো চাইলে আজ রাতেই করে দিতে পারে...।। কাল কত না উৎসব হবে সমগ্র দেশে...।।

হুজুরঃ কী বিষয়? বলো...।

আমিঃ হুজুর, পদ্মা সেতু টা। তিনি তো চাইলে আজ রাতেই করতে পারে। তিনি কী শুধু তাঁর গিলাপ বড় করার জন্যই কামেল? দেশের মানুষের জন্য কী তাঁর কোন দায়িত্ব নাই? লাগবে না উনার দায়িত্ব, আমার আর্জী পূরণ হলেই আমি মানতের অর্থ-বস্তু সব দিয়ে যাবো।

লা জওয়াব হয়ে গেলেন সব...।। অনেক ক্ষণ অনেক কিছু বললাম, কারো মুখ দিয়ে কোনো কথা বলাতে পারলাম না।

বাংলাদেশের প্রতি বর্গফুট জায়গায় একটা করে মাজার আছে। সরকারের উচিত "পীর কোয়ালিশন" গঠন কইরা বলা, যে আপনেরা তো বহু বছর যাবত বহু মানুষের মনের আশা পূর্ণ কইরা আসতেছেন, এই বার দয়া কইরা এই পদ্মা সেতুটা কইরা দেন।

গিলাপ বড় করতে যেই ক্ষমতা লাগে, পদ্মা সেতু করতে সেই একই ক্ষমতা হলেই যথেষ্ট। তবুও আমি জানি, তা তারা পারবে না.........। তাহলে এতো যে মুরিদ, এতো যে ভক্ত দিনের পর দিন তাদের অর্থ-গবাদি পশু এসব মাজারে দান করে আসছে... এগুলো? কিচ্ছু করার নাই, এমনই.........।।

"ভক্ত শব্দের অর্থ খাদ্য। প্রতিটি ভক্তই তার গুরুর খাদ্য। তাই ভক্তরা দিনদিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয়।"(হুমায়ুন আজাদ)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×