somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদীর রায়ের প্রেক্ষাপট-"আদালত নিরপেক্ষতার" বুলি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রলীগ দেখি ঘরের খাইয়া নিজের কাম ফালাইয়া কেবল গণজাগরণ মঞ্চ আর ইমরানের চরিত্র হনন কইরা বেরায়। কেন? ইমরান বেইমানী করছে? কার সাথে করছে? সরকারের পক্ষ থেইকা এই আন্দোলন যখন থামাইয়া দিতে কইছে, সে থামাইছে না, এইটাই তার দোষ? তাইলে কী এই আন্দোলন সরকারের সৃষ্টি করা ছিলো?

তার আগের কথা হইলো, ছাত্রলীগের মতো এতো পুরনো ঐতিহাসিক সংগঠন থাকতে ইমরানদের জন্ম হয় কেন? কারণ একটাই, ছাত্রলীগ এখন আর জন-মানুষের প্রতিনিধিত্ব করতে পারছে না, ভালো-মন্দ সব কিছুতেই সরকারের গুন-গান গেয়ে যাচ্ছে। এমন লেজুড়বৃত্তি করা একটা সংগঠন দিয়া তো আর জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে না।

আরেকটা কথা, ইমরান অনুদানের টাকা আত্মসাৎ করছে? আপনে খোজ নিতে আইছেন কেন? এই টাকা কী আপনে দিছেন? কিংবা দিয়ে থাকলে কী আপনে সেই টাকা ফেরত চান? নাকি নিজের ভাগ না পাইয়া খেপছেন? ক্লীয়ার করো ম্যান, ক্লীয়ার করো। একাত্তরে মুক্তিবাহিনীরে যে মানুষ অনুদান দিছে কিংবা প্রবাসী সরকার রে যে বিভিন্ন দেশ থেইকা সাহায্য করছে, তারা কী ফের হিসাব চাইছে? গ্রো আপ ম্যান। গ্রো আপ।

আদালতের উপর সরকারের প্রভাব নাই কইয়া ফাটাইয়া ফেলতাছো। একটু বুঝ। বুঝলাম, আদালত নিরপেক্ষ, কিন্তু যেই ডাক্তার কইছে নিজামী অসুস্থ, সে কী নিরপেক্ষ? সে কার চাকরী করে? যেই জেলার জানাইছে নিজামী অসুস্থ, সে কী নিরপেক্ষ? কিংবা, নিজামীর রায় দেয়ার আগে বিচারক নিয়োগ দিতে সরকারের ৫৩ দিন লাগছে, এইটা? কিংবা ট্রাইব্রুনালে যে প্রসিকিউশন দের মধ্যে দ্বন্দ্ব আর বিশৃঙ্খলা, এগুলো নিরসনে সরকারের কোন উদ্যোগ দেখছো বইলা মনে হয়?

এইবার আসো আপিল বিভাগের কথায়, সাঈদীর রায়ের বেলায় আদালত নিরপেক্ষ কইয়া চিল্লাইয়া সরকাররে ডিফেন্ড করতাছো, গুড। কিন্তু, এই মামলার সরকার পক্ষের আইনজীবিরা কী নিরপেক্ষ? না, তারা সরকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। তাইলে তারা আদালতের কাছে সাঈদীর ফাসীর রায় বহাল রাখার ব্যাপারে আন্তরিক ভাবে ফাইট করছে তো? নাকি সরকারের গ্রীন সিগনালে "ফাসী না হলেও চলবে" মার্কা ফাইট করছে?

বুঝ ম্যান, বুঝ, ভোঁদাই থাইকো না। একাত্তর নিয়া বেইমানীর ফল ভালো হয় না। ৪ লাখ ধর্ষিতা নারী আর ৩০ লাখ শহীদের আত্মা থেকে নিসৃত অভিশাপ, পঙ্গু মুক্তিযোদ্ধাদের বোবা গোঙ্গানি আমি জানি ভালো থাকতে দেবে না তোমায়। তুমি ভালো রাজনীতি করো ভালো কথা, কিন্তু রাজনীতির মারপ্যাঁচে একাত্তরকে ধর্ষণ করার জবাব একদিন তোমায় দিতেই হবে, খুব শক্ত সে জবাব।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×