গ্যাসের দাম দ্বিগুনের চেয়েও বেশী বৃদ্ধি-এখনি আওয়াজ তুলুন
সরকারের এই আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক, যেখানে জ্বালানীমন্ত্রি প্রধানমন্ত্রী নিজেই, তাঁর কাছ থেকে আরেকটু বিবেচনাপ্রসূত আচরণ প্রত্যাশা করেছিলাম। কিন্তু তার বদলে পেলাম উপেক্ষা।
শত শত স্থানে অবৈধ লাইনে গ্যাস পুড়ছে, সেদিকে নজর না দিয়ে বৈধ গ্রাহকদের উপর আরেকবার মূল্য বর্ধনের স্টীম-রোলার চালানো অত্যন্ত বেদনাদায়ক। সরকার গত মেয়াদে আবাসন খাতে বহু দিন গ্যাস সংযোগ বন্ধ রেখে জনগনের তীব্র কষ্টের কারণ সৃষ্টি করেছিলো, এখন যাও অনুমোদন দিয়েছে তার উপর আবার মূল্য বর্ধনের ট্যাগ ঝুলিয়ে এক অর্থে আম জনতার সাথে তামাশা শুরু করেছে।
এ তামাশা বন্ধ করতে হবে। সিস্টেম লস, চুরি এগুলো বন্ধ করে প্রয়োজনে আলোচনা মাফিক গ্যাসের দাম কিছু বাড়ানো যেতে পারে কিন্তু তা না করে সরকারের এই আচরণ অত্যন্ত স্বেচ্ছাচারী।
আমি আবারো এর তীব্র প্রতিবাদ জানাই, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। না হলে তীব্র গণ আন্দোলন সৃষ্টি করা হবে, এটা ভুলে গেলে চলবে না, প্রাকৃতিক সম্পত্তি জনগণের সম্পত্তি, কিন্তু জনগণকে আঁধারে রেখে সেই সম্পত্তি নিয়ে যা খুশি তা করা চলবে না। এই সরকার কে এই জন্য জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে।
এখনি আওয়াজ তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।